Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ব্রাজিলের লুলার
আন্তর্জাতিক

চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ব্রাজিলের লুলার

অক্টোবর ২৪, ২০২৫

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

ইন্দোনেশিয়া সফরকালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট লুলা বলেন, বয়স বাড়লেও তার কর্মউদ্যম কমেনি।

তিনি বলেন, “আমার বয়স ৮০ হলেও এখনো আমি ৩০ বছরের মতোই উদ্যমী। আমি ব্রাজিলে চতুর্থ মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করব।”

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোকে উদ্দেশ করে রসিকতার সুরে তিনি যোগ করেন, “আমি এটা আপনাকে বলছি, কারণ আমাদের অনেকবার দেখা হবে।”

ব্রাজিলের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালনের পর লুলা ২০২৩ সালে ক্ষমতায় ফেরেন। ফলে তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য।

এশিয়া সফরে থাকা লুলা ইন্দোনেশিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন, যেখানে তিনি আসিয়ান (ASEAN) সম্মেলনে অংশ নেবেন।

মালয়েশিয়া সফরের সময় রবিবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে ব্রাজিলীয় গণমাধ্যম জানিয়েছে। এটি হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ, যা আগের এক সৌহার্দ্যপূর্ণ ফোনালাপের পর অনুষ্ঠিত হবে।

ট্রাম্প ও লুলার মধ্যে সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে মামলাসহ বাণিজ্যনীতি নিয়ে বিরোধ রয়েছে। ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের বিষয়েও দুই নেতা আলোচনা করবেন বলে জানা গেছে।

২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে লুলা জানিয়েছিলেন, সেটিই হবে তার শেষ প্রচারণা। তবে এখন তিনি চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হতে আগ্রহী।

ব্রাজিলের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট লুলা বর্তমানে দেশের রাজনীতিতে বামপন্থার প্রধান মুখ।

যদিও তার বয়স ও স্বাস্থ্য নিয়ে কিছু রাজনীতিক উদ্বেগ প্রকাশ করেছেন, লুলা বারবার জানিয়েছেন তিনি সুস্থ ও প্রাণবন্ত আছেন—এমনকি সামাজিক মাধ্যমে নিয়মিত ব্যায়ামের ভিডিওও শেয়ার করেন।

২০২৬ সালের নির্বাচনের জনমতে লুলা এগিয়ে আছেন, যদিও প্রায় অর্ধেক ভোটার তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো অভ্যুত্থানচেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছেন।

বিশ্লেষকদের মতে, বলসোনারোর সমর্থন ছাড়া কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এখনো দেখা যায়নি।

সূত্র: আলজাজিরা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
Next Article সাব-জেলে যেভাবে রাখা হয়েছে সেনা কর্মকর্তাদের

Related Posts

পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ

মে ২০, ২০২৬

নরওয়ের পত্রিকার কার্টুনে মোদিকে নিয়ে বিতর্ক, আন্তর্জাতিক আলোচনার ঝড়

মে ২০, ২০২৬

ইসরায়েলের নতুন হামলায় গাজা ফ্লোটিলার ৫০টি নৌযান আটক

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.