Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»৬ বছরেও চালু হয়নি ২৫০ শয্যা বান্দরবান সদর হাসপাতাল
সারাদেশ

৬ বছরেও চালু হয়নি ২৫০ শয্যা বান্দরবান সদর হাসপাতাল

অক্টোবর ২৫, ২০২৫

বান্দরবানের লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার জন্য নির্মিত ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজ শেষ হলেও চালু করা যাচ্ছে না দীর্ঘ ৬ বছরেও। প্রশাসনিক নানা  জটিলতায় এ হাসপাতাল ভবনটি পড়ে রয়েছে অচলাবস্থায়। ফলে প্রতিদিনই শয্যা সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ রোগীদের।

জানা যায়,  জেলার কয়েক লক্ষ মানুষের প্রধান আশ্রয়স্থল সদর হাসপাতাল । ২০০৫ সাল থেকে ১০০ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা বান্দরবান সদর হাসপাতালটি প্রতিনিয়ত অতিরিক্ত চাপের মুখে।  দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও, বাড়েনি শয্যা। ফলে জেলা সদরের পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে।

এদিকে ১০০ শয্যার এ হাসপাতালটিতে নেই আইসিইউ কিংবা সিসিইউ’র মতো জরুরি সেবা। ফলে সামান্য জটিল রোগের ক্ষেত্রেও রোগীদের রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোগীদের দুর্দশা লাঘবে ২০১৯ সালে ৩৬ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করে সরকার। সে অনুযায়ী ৩৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রকৌশল শাখা থেকে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। যেখানে রাখা হয় আধুনিক সুযোগ-সুবিধা  আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিট, গাইনি ওয়ার্ডসহ আধুনিক চিকিৎসা অবকাঠামো।

এদিকে, নির্ধারিত সময়ে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলেও প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ সম্পন্ন না হওয়ায় তা চালু করা যাচ্ছে না। ফলে লাখো মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নের সম্ভাবনা মুখ থুবড়ে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন এ হাসপাতালটি চালু হলে শয্যা সংকট লাঘব হবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়বে। 

চিকিৎসা নিতে আসা ছাইগ্যার বাসিন্দা নুর মোহাম্মদ   বলেন, হাসপাতালের কেবিন খালি না থাকায় মেঝেতেই থাকতে হচ্ছে। আমার মত অনেক রোগীকে মেঝেতে রাখা হয়। নতুন ভবনটি চালু হলে অন্তত শয্যার অভাব কিছুটা হলেও দূর হবে।

কালাঘাটার সুভাষ দাশ বলেন, পুরাতন ভবনে আইসিইউ-সিসিইউ না থাকায় আমাদের ছোটখাটো সমস্যাতেও চট্টগ্রাম যেতে হয়। অথচ নতুন ভবনে সে  সুবিধা রয়েছে। সেটি চালু করলে সেবার মান বাড়বে বলে আমার মনে হয়।

রুমা থেকে আসা পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ছোহ্লামং মার্মা বলেন, আমার স্ত্রীর দীর্ঘদিন ধরে মাথা ব্যথার কারণে হসপিটালে আসছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু এখানে পরীক্ষা-নীরিক্ষার জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম না থাকায় আমাকে চট্টগ্রাম মেডিকেলে যেতে হচ্ছে। 

তিনি আরও আমার আর্থিক অবস্থা খুব খারাপ, তবুও অন্যের কাছ থেকে ধার-দেনা করে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছি।

এ বিষয়ে বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. শাহীন হোসেন চৌধুরী বলেন, নতুন ভবনের অবকাঠামোগত সব কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই খুব দ্রুত আধুনিক ২৫০ শয্যার এ হাসপাতালটি চালু করা সম্ভব হবে। এটি চালু হলে সেবার মান অনেক বেড়ে যাবে বলে জানান তিনি।

বান্দরবান
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleইতিহাস গড়ার প্রস্তুতি যেভাবে নিতে চলেছেন মুশফিক
Next Article ইউক্রেন যুদ্ধ নিয়ে সুখবর দিলেন পুতিনের উপদেষ্টা

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.