Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements

জুলাই ১৫, ২০২৬

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»ভাস্কর মানবেন্দ্র ঘোষের স্বপ্ন এখনো ছাইয়ের নিচে বন্দি
সারাদেশ

ভাস্কর মানবেন্দ্র ঘোষের স্বপ্ন এখনো ছাইয়ের নিচে বন্দি

অক্টোবর ২৫, ২০২৫

গত পয়লা বৈশাখে ঢাকায় বাঘের মোটিফ তৈরি করে নানা বিতর্কে জড়িয়ে পড়া ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া চান্দহরের ঘোষ বাড়ি আজও আগুনে পোড়া নিস্তব্ধ ধ্বংসস্তূপে পরিণত। এখনো দেখা যায় ভাঙা দেয়াল, পোড়া টিনের ঘর আর ছাইভরা ক্যানভাস।

সরকারি আশ্বাস ছিল—শিল্পীর নিজের ডিজাইনে তার পুড়ে যাওয়া স্টুডিও নতুনভাবে নির্মাণ করা হবে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখনো ফাইলবন্দি। এই স্টুডিও ছিল মানবেন্দ্র ঘোষের স্বপ্নের ঘর, যেখানে তিনি দিনরাত রঙে রঙে গড়তেন জীবনের গল্প। কিন্তু ১৫ এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে মুহূর্তেই পুড়ে যায় তার স্টুডিও ও বসতঘর। ভস্মীভূত হয় তার ত্রিশটি চিত্রকর্ম, প্রতিটিতেই ছিল রঙ, রূপ ও সময়ের গল্প।

ভাস্কর মানবেন্দ্র ঘোষ যুগান্তরকে বলেন, পহেলা বৈশাখের আগে থেকেই ফেসবুকে অপপ্রচার চলছিল—আমি নাকি শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করেছি। অথচ আমি বানিয়েছিলাম বাঘের মোটিফ। বিষয়টি পরিষ্কার করলেও হুমকি পেতাম। নিরাপত্তার জন্য ১৫ এপ্রিল রাতে থানায় জিডি করি। কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তরা আমার ঘরে আগুন দেয়। মুহূর্তেই শেষ হয়ে যায় সব—রঙ, তুলি, ক্যানভাস, জীবন।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়।

ঘটনার পর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ভেরিফায়েড ফেসবুকে লেখেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে হামলাকারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাই আইজিকে নির্দেশ দিয়েছেন। জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পীকে আক্রমণের উস্কানি দিচ্ছিল। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ঐক্যের পথে এগোচ্ছে। তারা জানে না—মানুষ ঐক্যের শক্তি বুঝে গেছে।

ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করেন। ১৭ এপ্রিল জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, সরকার শিল্পীর ডিজাইন অনুযায়ী তার পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণ করবে। কিন্তু ছয় মাস কেটে গেলেও প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হয়নি।

সরেজমিনে দেখা যায়, আগুনে পোড়া ঘর এখনো দাঁড়িয়ে আছে যেমন ছিল—দেয়ালে আগুনের কালো দাগ, ছাইভরা ক্যানভাস এবং ফাটা টিনের ছাদে নিঃশব্দে ঝরে পড়ছে সময়।

মানবেন্দ্র ঘোষ বলেন, সরকার বলেছিল আমার স্টুডিও তৈরি করে দেবে। তিন মাস আগে ডিজাইন নিয়েছিল, এরপর আর কেউ আসেনি। আগুনে শুধু আমার শিল্প নয়, পুড়ে গেছে জীবনের ভালোবাসাটাও।

তিনি এখনো সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে কথা বলেন এবং একই আশ্বাস পান।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানান, ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কারাগারে থাকা একজন মারা গেছেন, বাকিরা জামিনে। তদন্ত চলমান, অভিযোগপত্র এখনো আদালতে জমা দেওয়া হয়নি।

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, সরকারের পক্ষ থেকে শিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া ঘরটি তার ডিজাইন অনুযায়ী পুনর্নির্মাণ করা হবে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। আগুনের ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা শিল্পীর হাতে অনুদান তুলে দেন।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleএবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই
Next Article সমাবেশ মঞ্চে বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.