Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»স্বাস্থ্য»দাঁতের যত্নে অবহেলা বাড়ায় মস্তিষ্ক ও হৃদরোগের ঝুঁকি: গবেষণা
স্বাস্থ্য

দাঁতের যত্নে অবহেলা বাড়ায় মস্তিষ্ক ও হৃদরোগের ঝুঁকি: গবেষণা

অক্টোবর ২৭, ২০২৫

দাঁত ও মাড়ির যত্নে অবহেলা শুধু মুখগহ্বরেই ক্ষতি আনে না বরং তা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্যও গুরুতর হুমকি তৈরি করে—সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তাদের একাধিক গবেষণায় দেখা গেছে, দাঁতের রোগ বা মাড়ির প্রদাহ মস্তিষ্কের কোষের ক্ষতি, এমনকি স্ট্রোকের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

গবেষণাটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মেডিকেল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিজ্ঞানীরা দুটি পৃথক গবেষণার মাধ্যমে দাঁতের রোগ ও মস্তিষ্কের স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন।

প্রথম গবেষণায় দেখা গেছে, যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তির দাঁতের রোগ রয়েছে, তাদের মস্তিষ্কে ‘হোয়াইট ম্যাটার’ বা সাদা পদার্থে পরিবর্তন দেখা গেছে—যা মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে ক্ষতি হলে জ্ঞানীয় ক্ষমতা হ্রাস, স্মৃতিভ্রংশসহ নানা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে।

দ্বিতীয় গবেষণায় দাঁতের রোগ ও স্ট্রোকের মধ্যে আরও গভীর সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। গবেষকদের মতে, যাদের দাঁত ও মাড়ি উভয়ই অসুস্থ, তাদের স্ট্রোকের ঝুঁকি সুস্থ ব্যক্তিদের তুলনায় প্রায় ৮৬ শতাংশ বেশি।

গবেষকেরা ধারণা করছেন, দাঁত বা মাড়ির সংক্রমণ থেকে সৃষ্ট প্রদাহ রক্তনালিতে ক্ষতি করে, যা রক্ত জমাট বাঁধা এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত দাঁতের যত্ন ও মুখের পরিচ্ছন্নতা বজায় রাখলে এসব ঝুঁকি অনেকটাই হ্রাস করা সম্ভব। প্রতিদিন দাঁত ব্রাশ ও ফ্লস করার পাশাপাশি নিয়মিত দন্তচিকিৎসকের পরামর্শ নিলে স্ট্রোকের ঝুঁকি ৮১ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষকরা আরও বলেন, দাঁতের স্বাস্থ্য কেবল মুখগহ্বরের বিষয় নয়—এটি শরীরের সামগ্রিক সুস্থতার সঙ্গে গভীরভাবে যুক্ত, বিশেষ করে মস্তিষ্ক ও হৃদয়ের কার্যকারিতার সঙ্গে।

তারা দাঁতের রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন। সহজ কিছু দৈনন্দিন অভ্যাস—যেমন নিয়মিত ব্রাশ, ফ্লস এবং ক্ষতিকর পদার্থ থেকে বিরত থাকা—দাঁতের পাশাপাশি হৃদযন্ত্র ও মস্তিষ্ককেও সুস্থ রাখতে সহায়ক হতে পারে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

একজন গবেষক বলেন, দাঁতের রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনযাপন অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশাটডাউন দীর্ঘায়িত হলে সেনাবাহিনীকে বেতন দিতে পারবে না যুক্তরাষ্ট্র
Next Article জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির পথকে সুগম করেছে: রাষ্ট্রপতি

Related Posts

চট্টগ্রামে আরও ২ শিশুর দেহে হাম শনাক্ত, মোট আক্রান্ত ৩৭

এপ্রিল ১৩, ২০২৬

বাংলাদেশে হাম পরিস্থিতির সর্বশেষ আপডেট

এপ্রিল ১১, ২০২৬

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

জানুয়ারি ১৬, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.