Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»দ্রুত ওজন কমাতে বিপজ্জনক ওষুধ, ধুঁকছে তরুণ প্রজন্ম
আন্তর্জাতিক

দ্রুত ওজন কমাতে বিপজ্জনক ওষুধ, ধুঁকছে তরুণ প্রজন্ম

নভেম্বর ২, ২০২৫

ওজন কমানো ইস্যুতে আমরা প্রায় সবাই সতর্ক। কেউ কেউ সময় বেধে নেন—‘১০ দিনের মধ্যে ৫ কেজি কমাতেই হবে অথবা দুমাসের মধ্যে ২০ কেজির বেশি ঝরিয়ে তারকাদের মতো চেহারা বানাব!’ দ্রুত ওজন কমানোর এই প্রতিযোগিতায় বিপজ্জনক ওষুধে ঝুঁকছে রাশিয়ার তরুণরা। এতে ভয়াবহ অবস্থার তৈরি হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার তরুণদের মাঝে ওজন কমানোর প্রতিযোগিতা মারাত্মক আকার ধারণ করছে। এতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বিষন্নতায়ও ভুগছে বহু তরুণ।

মূলত রাশিয়ার তরুণরা মলিকিউল নামের ওষুধের ফাঁদে পড়েছেন। যা তারা টিকটকে কোনো এক ভিডিও মাধ্যমে জানতে পারেন। মলিকিউল ওষুধটি দ্রুত ওজন কমায়। এই বছরের শুরুর দিকে রাশিয়ান টিকটকে এমন দাবিতে একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছিল।

তরুণদের নিউজ ফিড সেসময় ভরে উঠেছিল এমন ক্যাপশনে, ‘মলিকিউল নাও এবং খাবারের অস্তিত্ব ভুলে যাও’, কিংবা ‘ক্লাসের পেছনে বড় সাইজের কাপড় পরে বসতে চাও?’ ভিডিওগুলোতে দেখা যাচ্ছিল ফ্রিজ ভর্তি নীল বাক্স। যার গায়ে হোলোগ্রাম এবং ‘Molecule Plus’ লেখা।

কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘ওজন কমানোর যাত্রা’ শেয়ার করতে লাগল। কিন্তু এটি ছিল একটি ফাঁদ। 

২২ বছর বয়সী মারিয়া একজন জনপ্রিয় অনলাইন বিক্রেতার কাছ থেকে ওষুধটি কিনেছিলেন। তিনি দিনে দুইটি করে বড়ি খেতেন এবং দুই সপ্তাহ পর দেখেন, তার মুখ শুকিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে ক্ষুধা হারিয়ে ফেলেছিলেন।

তিনি বলেন, ‘আমার একদমই খেতে ইচ্ছা করত না। এমনকি পানি পান করতেও না। আমি ভীত ছিলাম। সারাক্ষণ নিজের ঠোঁট কামড়াচ্ছিলাম আর গাল চিবাচ্ছিলাম।’

মারিয়া তীব্র উদ্বেগে ভুগতে শুরু করেন এবং নেতিবাচক চিন্তায় আক্রান্ত হন, ‘এই বড়িগুলো আমার মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব ফেলছিল।’ সেন্ট পিটার্সবার্গে বসবাসকারী মারিয়া বলেন, তিনি এত গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না।

অন্য টিকটক ব্যবহারকারীরা প্রসারিত চোখের মণি, হাত কাঁপা ও অনিদ্রার মতো উপসর্গের কথা উল্লেখ করেছেন। অন্তত তিনজন স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এপ্রিল মাসে সাইবেরিয়ার চিতা শহরের এক স্কুলছাত্রী মলিকিউল ওষুধের অতিমাত্রায় সেবনের পর হাসপাতালে ভর্তি হন। স্থানীয় এক পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সে গ্রীষ্মের আগেই দ্রুত ওজন কমানোর চেষ্টা করছিল।

আরেক স্কুলছাত্রীর মা গণমাধ্যমকে জানান, তার মেয়েকে একসঙ্গে বেশ কয়েকটি বড়ি খাওয়ার পর নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। মে মাসে সেন্ট পিটার্সবার্গের ১৩ বছর বয়সী এক ছেলেকেও হাসপাতালে ভর্তি করতে হয়।

মলিকিউলের বাক্সে ‘প্রাকৃতিক উপাদান’ হিসেবে লেখা থাকে ড্যান্ডেলিয়ন রুট ও ফেনেল সিডের নির্যাস। তবে চলতি বছরের শুরুর দিকে রুশ পত্রিকা ইজভেস্তিয়ার সাংবাদিকেরা অনলাইনে কেনা বড়িগুলো পরীক্ষার জন্য পাঠালে তাতে নিষিদ্ধ উপাদান সিবুট্রামিন পাওয়া যায়। সিবুট্রামিন মূলত ১৯৮০-এর দশকে বিষণ্নতা নিরাময়ের ওষুধ হিসেবে ব্যবহৃত হতো। পরে ক্ষুধা দমনকারী হিসেবে বাজারে আসে। গবেষণায় দেখা যায়, এটি হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। যদিও ওজন কিছুটা কমায়।

সেন্ট পিটার্সবার্গের হরমোনবিশেষজ্ঞ জেনিয়া সলোভিয়েভা বলেন, প্রেসক্রিপশন ছাড়া নিজে থেকে এই ওষুধ সেবন করা অত্যন্ত বিপজ্জনক।

রাশিয়ায় ইতোমধ্যে অনেকে মলিকিউল বেচাকেনার অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। কিন্তু প্রশাসনের জন্য এটির অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

রাশিয়া
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমহাকাশে কেন ইঁদুর পাঠাল চীন?
Next Article অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.