Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»বাণিজ্য»ভরিতে আরও চার হাজার বাড়ল স্বর্ণের দাম
বাণিজ্য

ভরিতে আরও চার হাজার বাড়ল স্বর্ণের দাম

নভেম্বর ১১, ২০২৫

আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের স্থানীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (১১ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক বৈঠকে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়। এই নতুন দর আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৮৭৩ টাকা, যা ভরি হিসেবে দাঁড়ায় ২ লাখ ৮ হাজার ৩২৮ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৭ হাজার ৬১ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৯৮ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম ১৪ হাজার ৬২৩ টাকা এবং ভরি প্রতি ১ লাখ ৭০ হাজার ৫৫৮ টাকা। অপরদিকে, সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৬২ টাকা, যা ভরি হিসেবে ১ লাখ ৪১ হাজার ৮৩৬ টাকা হবে।

সবশেষ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ ভরিতে এবার দাম চার হাজার টাকারও বেশি বেড়েছে। 

রূপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম প্রায় ৪,২৪৮ টাকা, ২১ ক্যারেটের দাম প্রায় ৪,০৪৮ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রায় ৩,৪৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রায় ২,৬০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে বলেও জানানো হয়।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাব দেশের বাজারেও পড়ছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজার স্থিতিশীল রাখতে এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Article‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে সরকার’
Next Article কেয়ার বাংলাদেশে নিয়োগ, বেতন ৭৮ হাজার

Related Posts

দেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি, ভরি ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা

ডিসেম্বর ১৫, ২০২৫

৪৩ টাকা দরে ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার

ডিসেম্বর ১৫, ২০২৫

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.