Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt

আগস্ট ৩১, ২০২৬

Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version

আগস্ট ৩১, ২০২৬

Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release

আগস্ট ৩০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt
  • Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
  • MS Office Compact Build LTSC
  • FL Studio Crack for PC [Clean]
Monday, August 31
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»অর্ধলাখ কোটি টাকার জাল নোট বিক্রেতার হাতে
জাতীয়

অর্ধলাখ কোটি টাকার জাল নোট বিক্রেতার হাতে

অক্টোবর ৩, ২০২৫

বিদেশি গোয়েন্দা মদদে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পাঁয়তারা করছে একটি মহল। এর অংশ হিসাবে এরই মধ্যে ৫০ হাজার কোটি টাকার জাল নোট দেশে ঢুকিয়ে কারবারিদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদেশে পাঠানোর জন্য সীমান্তের ওপারে বিভিন্ন গোপন আস্তানায় রাখা হয়েছে আরও দেড় লাখ কোটি টাকার জাল নোট। এ তথ্য ফাঁস হওয়ায় সীমান্তে কড়াকড়ি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জাল টাকার নেপথ্য কারিগর ও কারবারিদের ধরতে তৎপরতা শুরু করেছে। সীমান্তবর্তী থানাগুলোর পুলিশ কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজনদের নজরে রাখা হয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ বড় বড় শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে।

জাল টাকার মাধ্যমে অর্থনীতি ধ্বংসের নীলনকশা নিয়ে বৃহস্পতিবার যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে পুলিশের আইজি বাহারুল আলম যুগান্তরকে বলেন, তথ্যটি যদি সঠিক হয়ে থাকে, তবে তা দেশের অর্থনীতির জন্য এলার্মিং। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। মূলহোতাদের পাশাপাশি জাল টাকার খুচরা বিক্রেতাকেও শনাক্ত করতে নজরদারি শুরু করেছে প্রশাসনের বিভিন্ন ইউনিট।

সূত্র জানিয়েছে, জাল টাকা ঢুকানোর মিশনের প্রথম চালানে দেশের অভ্যন্তরে ৫০ হাজার কোটি টাকার জাল নোট পাঠানো হয়েছে। এসব টাকা পাঠানো এবং ছড়ানোর সঙ্গে পতিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও জড়িত রয়েছেন। তাদের মাধ্যমে পেশাদার খুচরা বিক্রেতাদের হাতে চলে গেছে এসব জাল টাকা।

অনুসন্ধানে উঠে এসেছে, ভারতের মাটিতে বিশেষায়িত প্রিন্টিং প্রেস ব্যবহার করে বাংলাদেশি টাকার হুবহু নকল তৈরি করা হচ্ছে। উন্নতমানের কাগজ, কালি ও নিরাপত্তা সুতা ব্যবহার করে এমনভাবে এই নোট ছাপা হচ্ছে যে, সাধারণ চোখে আসল-নকল চেনা প্রায় অসম্ভব। চোরাকারবারিরা সীমান্তের কাঁটাতার ঘেঁষে বিভিন্ন বিশেষ রুট ব্যবহার করছে। বিশেষত পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর দিনাজপুর জেলার সীমান্তঘেঁষা অঞ্চলগুলো হয়ে বাংলাদেশে জাল টাকা ঢুকছে। প্রতিদিন গড়ে কয়েক কোটি টাকার জাল নোট ব্যাগ, ট্রাক কিংবা যাত্রীবাহী পরিবহণের মাধ্যমে সীমান্ত অতিক্রম করছে। স্থানীয় কিছু দালাল ও পাচারকারী এতে সক্রিয় ভূমিকা রাখছে। এমনকি নারী-শিশুকেও পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানায়, ঢাকায় অন্তত ৭টি বড় সিন্ডিকেট জাল নোট ছড়িয়ে দিচ্ছে। প্রতিটি সিন্ডিকেটের অধীনে রয়েছে আরও ছোট ছোট চক্র। এরা মূলত রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে, বাস টার্মিনাল ও রেলস্টেশনে, রেস্টুরেন্ট ও শপিংমলে জাল নোট ছড়িয়ে দিচ্ছে। শুধু খুচরা বাজারেই নয়, চক্রটি এখন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবাতেও জাল নোট ঢোকানোর চেষ্টা করছে।

একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতের একটি গোয়েন্দা সংস্থা এই পরিকল্পনা বাস্তবায়ন করে থাকতে পারে। তাদের মূল লক্ষ্য বাংলাদেশের অর্থনীতি ভেঙে দেওয়া এবং জনমনে ভারতবিরোধী মনোভাব সৃষ্টি করা।

নজরদারিতে হুন্ডি ও অনলাইন চক্র : জাল নোটের পাশাপাশি হুন্ডি ও অনলাইন লেনদেন চক্রের সঙ্গেও এরা যোগাযোগ রাখছে। অপরদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রাম-হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে সিন্ডিকেটগুলো গোপন যোগাযোগ করছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণকে সতর্ক না করলে এ নাশকতামূলক পরিকল্পনা ঠেকানো কঠিন হবে। বাংলাদেশের অর্থনীতি ইতোমধ্যেই নানা সংকটে জর্জরিত। এর মধ্যে জাল নোটের মহামারি নতুন করে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবাচ্চা নিয়ে সেঞ্চুরি করতে চান পরীমনি!
Next Article পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধিই লক্ষ্য

Related Posts

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপ, ছত্রভঙ্গ সমাবেশ

জুলাই ১৪, ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির আন্দোলনে প্রভাব বিস্তারের’ অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.