Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release

আগস্ট ৩০, ২০২৬

MS Office Compact Build LTSC

আগস্ট ৩০, ২০২৬

FL Studio Crack for PC [Clean]

আগস্ট ২৯, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
  • MS Office Compact Build LTSC
  • FL Studio Crack for PC [Clean]
  • The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version
  • Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026
Sunday, August 30
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»স্বাস্থ্য»অস্ত্রোপচারের পর কি টক খাওয়া নিষেধ?
স্বাস্থ্য

অস্ত্রোপচারের পর কি টক খাওয়া নিষেধ?

অক্টোবর ১৭, ২০২৫

অপারেশনের পর টক খাওয়া মানা—এই ধারণাটি ভুল। কারণ চিকিৎসাবিজ্ঞান বলছে, টক ফলে থাকা ভিটামিন সি ক্ষত সারাতে সাহায্য করে। তবে কিছু ক্ষেত্রে অ্যাসিডিটি বা নির্দিষ্ট কিছু ওষুধের সঙ্গে টক খাবারের মিথস্ক্রিয়া হতে পারে, তাই অস্ত্রোপচারের পর টক ফল বা খাবার গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

তেঁতুল কিংবা টকজাতীয় ফল খেলে ক্ষত শুকাতে দেরি হয়—এ  ধারণা দীর্ঘদিন ধরেই চলে আসছে। রোগী জখম হলে টকজাতীয় ফল খেতে নিষেধ করা হয়। কিন্তু  টকজাতীয় ফলে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। এ ভিটামিন দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে থাকে। অস্ত্রোপচারের পর যেসব খাবার খেতে নিষেধ করা হয়, তার মধ্যে আছে— অ্যালকোহল, চিনিযুক্ত খাবার, ফাস্ট ফুড এবং চিপসজাতীয় খাবার। 

কমলা ছাড়াও যেসব ফলে ভালো মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়, সেগুলো হচ্ছে—জাম্বুরা, কাঁচা আম, আমড়া, জলপাই ইত্যাদি। ৬১০ গ্রাম বা একটি খোসা ছাড়ানো জাম্বুরায় একজন মানুষের দৈনিক চাহিদার কয়েক গুণ বেশি (৪১২ শতাংশ) ভিটামিন সি থাকে। আমের ক্ষেত্রে এক কাপ বা ১৬৫ গ্রাম কাঁচা আমে দৈনিক চাহিদার ৬৭ শতাংশ ভিটামিন সি পাওয়া যায়। আমড়ার ক্ষেত্রে প্রতি ১০০ গ্রামে ৪৬ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, যা একজন মানুষের দৈনিক চাহিদার ৫১ থেকে ৬১ শতাংশ পূরণ করে। যেখানে একজন পুরুষের দৈনিক ভিটামিন সির চাহিদা ৯০ মিলিগ্রাম এবং নারীর ক্ষেত্রে ৭৫ মিলিগ্রাম।

ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড। এটি পানিতে দ্রবণীয় জৈব অ্যাসিড। এ কারণে এই ভিটামিন শরীরে সঞ্চিত থাকে না। ফলে নিয়মিত বিভিন্ন উৎস থেকে গ্রহণ করতে হয়। ভিটামিন সি ক্ষত শুকাতে যেভাবে কাজ করে, তা জেনে নিন— 

ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, যা ক্ষত নিরাময় প্রক্রিয়ার সময় সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর ভিটামিন সি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। ফলে এটি ফ্রি র্যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করতে সহায়তা করে। ক্ষত নিরাময়কালের প্রদাহ পর্যায়ে এ ফ্রি র্যাডিকেল তৈরি হয় এবং ভিটামিন সি এদের নিষ্ক্রিয় করে টিস্যুগুলোর অধিকতর ক্ষতি প্রতিরোধ করে থাকে। 

আর কোলাজেন একটি প্রোটিন, যা ক্ষত নিরাময়ের জন্য কাঠামোগত রূপরেখা তৈরি করে। এই কোলাজেন উৎপাদনের জন্য ভিটামিন সি অপরিহার্য, যা নতুন ত্বককে শক্ত করতে এবং ক্ষত বন্ধ করতে সাহায্য করে। এ ছাড়া ভিটামিন সি ফাইব্রোব্লাস্টসহ নতুন কোষের বৃদ্ধিকে উদ্দীপিত করে, যা ক্ষত শুকানোর জন্য প্রয়োজনীয় কোলাজেন এবং অন্যান্য উপাদান তৈরির জন্য আবশ্যক। ফলে দ্রুত নতুন টিস্যু তৈরি হয় এবং ক্ষত সেরে ওঠে।

এ বিষয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ওয়েবসাইটে অস্ত্রোপচার পরবর্তী সময়ে যা খাওয়া যাবে এবং যা খাওয়া যাবে না তার একটি তালিকা পাওয়া যায়। হাসপাতালটির জ্যেষ্ঠ পুষ্টিবিদের তৈরি এ তালিকায় তিন নম্বরেই রয়েছে বিভিন্ন ফল খাওয়ার পরামর্শ। এর মধ্যে আছে কমলা। অন্যান্য সাইট্রাস বা লেবুজাতীয় ফলের মধ্যে কমলাতে উচ্চমাত্রায় ভিটামিন সি থাকে। প্রতি ১০০ গ্রাম কমলায় ৫৯ গ্রাম ভিটামিন সি থাকে। 

একই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট জনস মেডিকেল সেন্টার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্ষত স্থান শুকানোর জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন সি সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয়। ভিটামিন সির ভালো উৎসের মধ্যে রয়েছে বিভিন্ন টকজাতীয় ফল, টমেটো ইত্যাদি। অ্যালকোহল, ক্যাফেইন, উচ্চ চিনিযুক্ত খাবার ও বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার ক্ষত সারিয়ে ওঠার প্রক্রিয়া ব্যাহত করে বলে উল্লেখ করা হয়েছে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসামান্থা তামান্না ও রাকুলের ‘ভোটার কার্ড’ নিয়ে কেলেঙ্কারি
Next Article ডায়াবেটিস নিয়ন্ত্রণে খান কামরাঙা

Related Posts

চট্টগ্রামে আরও ২ শিশুর দেহে হাম শনাক্ত, মোট আক্রান্ত ৩৭

এপ্রিল ১৩, ২০২৬

বাংলাদেশে হাম পরিস্থিতির সর্বশেষ আপডেট

এপ্রিল ১১, ২০২৬

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

জানুয়ারি ১৬, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.