Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান

জুলাই ১৪, ২০২৬

গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা
  • বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান
  • গোপালগঞ্জে বাবাকে বটি দিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা চেয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»আশুরার মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার ভয়ংকর পরিকল্পনা!
আন্তর্জাতিক

আশুরার মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার ভয়ংকর পরিকল্পনা!

জুনe ২৮, ২০২৬

ভারতের মুম্বাইয়ে মহররমের আশুরা শোভাযাত্রায় ব্যথানাশক ও রোগপ্রতিরোধক ওষুধের নামে বিষাক্ত ক্যাপসুল বিতরণের মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে ফায়াজ প্রেমজি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন যে তিনি বিপুলসংখ্যক মানুষের মধ্যে বিষ ছড়িয়ে দিতে চেয়েছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, এ পরিকল্পনার জন্য তিনি ৩০ হাজার ক্যাপসুল ও প্রায় ৫০ কেজি জিংক ফসফাইড সংগ্রহ করেছিলেন। গত শুক্রবার আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের কাছে তিনি এগুলো ব্যথানাশক ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ হিসেবে বিতরণ করছিলেন।

পুলিশ জানায়, প্রায় ১৫ দিন আগে পুনে থেকে মুম্বাইয়ে এসে ডোংরির একটি হোটেলে ওঠেন ফায়াজ প্রেমজি। সেখানেই বিষাক্ত ক্যাপসুল তৈরির প্রস্তুতি নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় ১৪ হাজার ৯০০ ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। একা এত মানুষের মধ্যে ক্যাপসুল বিতরণ সম্ভব নয় বুঝতে পেরে তিনি আরও কয়েকজনের সহায়তা নিয়েছিলেন বলেও জানিয়েছে পুলিশ। অভিযুক্ত তাদের কাছে বিষয়টিকে ‘পুণ্যের কাজ’ হিসেবে উপস্থাপন করেছিলেন।

এ ঘটনায় অন্তত ১১ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কয়েকজন জানান, শিশু ও অন্যদের ভিটামিন কিংবা উপকারী ওষুধ বলে এসব ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।

তবে তিন নারী স্বেচ্ছাসেবকের সতর্কতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। তারা ক্যাপসুল বিতরণকে সন্দেহজনক মনে করে পুলিশকে খবর দেন। পরে একটি ক্যাপসুল ভেঙে ভেতরে গুঁড়াজাতীয় পদার্থ দেখতে পাওয়ার পর মাইকে সবাইকে ক্যাপসুল না খাওয়ার অনুরোধ জানানো হয়।

পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে তার হোটেল থেকে আটক করে।

তদন্তে আরও জানা গেছে, পারিবারিক অস্থিরতার পর থেকে ফায়াজ প্রেমজির মানসিক অবস্থার অবনতি ঘটেছিল বলে দাবি করেছেন তার প্রতিবেশীরা। এছাড়া ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি ১৯ বার ইরান ও ইরাক সফর করেছেন বলেও জানা গেছে।

ঘটনার পেছনে কোনো সন্ত্রাসী সংগঠন বা বৃহত্তর নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

আশুরার মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার ভয়ংকর পরিকল্পনা!
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleহাঁসের খাবার সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল গৃহবধূর
Next Article মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Related Posts

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬

ইরানকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.