Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Hades Crack Fix Pre-Installed 100% Working Windows

জুলাই ১৬, ২০২৬

Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop

জুলাই ১৫, ২০২৬

MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Hades Crack Fix Pre-Installed 100% Working Windows
  • Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
Thursday, July 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»ইরান কি বারবার আরব আমিরাতকে লক্ষ্য করছে? কারণ ও বাস্তবতা
আন্তর্জাতিক

ইরান কি বারবার আরব আমিরাতকে লক্ষ্য করছে? কারণ ও বাস্তবতা

মে ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে। ইরান বারবার সতর্ক করে বলছে, ভবিষ্যতে কোনো হামলা হলে আমিরাতকে “শত্রু ঘাঁটি” হিসেবে বিবেচনা করে কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলি খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমিরাতের সঙ্গে আমাদের প্রতিবেশী সম্পর্কের পরিচয় আপাতত তুলে নেওয়া হয়েছে। এখন দেশটিকে শত্রু ঘাঁটি হিসেবে দেখা হচ্ছে।”

একইসঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আমিরাতকে সতর্ক করে বলেছে, দেশটি যেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের “ঘাঁটি”তে পরিণত না হয়।

ইরানের অভিযোগ ও হুঁশিয়ারি

তেহরানের দাবি, আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়ে আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। একইসঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ বা বন্দর লক্ষ্য করে হামলা হলে “ধ্বংসাত্মক জবাব” দেওয়া হবে।

ইরানের মতে, ফুজাইরাহ বন্দরের অবস্থান হরমুজ প্রণালির কৌশলগত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ, ফলে সেখানে চলাচলকারী জাহাজ ইরানের নিরাপত্তা স্বার্থের সঙ্গে সম্পর্কিত।

আমিরাতের অবস্থান

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এসব অভিযোগ নাকচ করে বলছে, তাদের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্তের অংশ। আবুধাবি অভিযোগ করছে, ইরান আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হামলার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে।

আমিরাত ইতোমধ্যে ইরানি নাগরিকদের ভিসা বাতিল, ব্যবসা প্রতিষ্ঠান সীমিত করা এবং অর্থনৈতিক নেটওয়ার্কে নিয়ন্ত্রণ আরোপের মতো পদক্ষেপ নিয়েছে।

অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব

বিশ্লেষকদের মতে, এই উত্তেজনার কারণে ইরানের অর্থনীতিতেও চাপ বাড়ছে। চীনসহ বিভিন্ন দেশের পণ্য পরিবহণে আমিরাতের বন্দরগুলোর ওপর দীর্ঘদিনের নির্ভরতা ছিল তেহরানের। এখন বিকল্প হিসেবে পাকিস্তান, ইরাক ও তুরস্ক হয়ে স্থলপথ ব্যবহার করার চেষ্টা করছে ইরান।

কৌশলগত দিক থেকে ইরান অভিযোগ করছে, আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অঞ্চলটিকে আরও উত্তপ্ত করে তুলছে।

দ্বীপ বিরোধ ও দীর্ঘদিনের উত্তেজনা

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে হরমুজ প্রণালির কাছাকাছি গ্রেটার তুনব, লেসার তুনব ও আবু মুসা দ্বীপ নিয়ে, যা ১৯৭১ সাল থেকে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা শুধু কূটনৈতিক নয়, বরং এটি পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও জ্বালানি বাণিজ্যের ওপরও বড় প্রভাব ফেলতে পারে।

আরব আমিরাতকে লক্ষ্য করছে ইরান কি বারবার
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleজ্বালানি খাতে বড় পদক্ষেপ, ইরান-পাকিস্তান-ইরাক চুক্তি সম্পন্ন
Next Article কোরবানির হাট কাঁপাতে আসছে বাগেরহাটের ‘লাল বাদশা

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.