Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»কোরবানির হাট কাঁপাতে আসছে বাগেরহাটের ‘লাল বাদশা
সারাদেশ

কোরবানির হাট কাঁপাতে আসছে বাগেরহাটের ‘লাল বাদশা

মে ১৩, ২০২৬

বাগেরহাটে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বিশাল আকৃতির একটি ব্রাহমা জাতের ষাঁড় ‘লাল বাদশা’ স্থানীয় হাটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ক্রেতার জন্য বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় ৩০ কেজি ওজনের ‘সোহেলি’ নামের একটি ছাগল বিনামূল্যে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, স্বভাবে শান্ত হলেও ‘লাল বাদশা’ এতটাই বড় যে তাকে গোয়ালঘর থেকে বের করতে তিন থেকে চারজন মানুষের প্রয়োজন হয়। চার বছর ধরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামের খামারি মোশাররফ শেখ অত্যন্ত যত্ন ও ভালোবাসায় গরুটিকে লালন-পালন করেছেন।

খামারি মোশাররফ শেখ জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে খৈল, ভূষি, কাঁচা ঘাস, ভাতের মাড়, খুদের ভাত, ভুট্টা, কলা ও বিভিন্ন মৌসুমি ফল খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। মোটাতাজাকরণের জন্য কোনো ধরনের ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, শখের বসে গরু পালন শুরু করলেও দীর্ঘ যত্ন ও পরিশ্রমে এটি এখন বড় আকৃতির একটি ষাঁড়ে পরিণত হয়েছে। ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা গরুটি দেখতে আসছেন এবং অনেকে দামও বলছেন। তার প্রত্যাশা, কোরবানির আগমুহূর্তে ১০ লাখ টাকার মতো মূল্য পাওয়া যাবে, যদিও দরদামের সুযোগ রয়েছে।

মোশাররফ শেখের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, গরুটিকে তারা সন্তানের মতো করে বড় করেছেন। ডাক দিলেই কাছে চলে আসে, ফলে এটি বিক্রি করতে তাদের কষ্ট হবে। তবে ছেলের পড়াশোনা ও সংসারের প্রয়োজনে গরুটি বিক্রি করা প্রয়োজন হয়ে পড়েছে।

প্রতিবেশী মশিয়ার রহমান জানান, প্রতিদিনই বহু মানুষ গরুটি দেখতে আসছেন। অনেকেই কেবল দেখতে আসেন, আবার অনেকে দামও বলছেন। তার মতে, ‘লাল বাদশা’ বাগেরহাটের অন্যতম বড় গরু হিসেবে পরিচিতি পেয়েছে।

এদিকে, বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাহেব বলেন, মোশাররফ শেখ একজন অভিজ্ঞ ও ভালো খামারি। তিনি পূর্বেও বড় গরু প্রস্তুত করেছেন। এবারও দেশীয় খাবার খাইয়ে গরুটি লালন-পালন করা হয়েছে এবং তিনি ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বাগেরহাট জেলায় মোট ৮৪ হাজার ৯৬৭টি গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে জেলার চাহিদা ৭৭ হাজার ৮৮৯টি। ফলে এবার জেলায় পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

কোরবানির হাট কাঁপাতে আসছে বাগেরহাটের ‘লাল বাদশা বাগেরহাটের ‘লাল বাদশা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleইরান কি বারবার আরব আমিরাতকে লক্ষ্য করছে? কারণ ও বাস্তবতা
Next Article পাবনার চাটমোহরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.