Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»এসপি-ওসিসহ তিনজনের বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা
জাতীয়

এসপি-ওসিসহ তিনজনের বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা

অক্টোবর ২৩, ২০২৫

গাইবান্ধা সদর থানায় কর্মরত এক এসআইয়ের মোবাইল ফোন আর ল্যাপটপ আটক রাখার অভিযোগে এনে গাইবান্ধার পুলিশ সুপার, থানার ওসিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার বিকালে গাইবান্ধা সদর আমলি আদালতে এ মামলাটি করেন এসআইয়ের স্ত্রী কাজলী খাতুন। আদালত বিষয়টি পিবিআইকে তদন্ত করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী কাজলী খাতুন জানান, তার স্বামী পুলিশের এসআই মনিরুজ্জামান গাইবান্ধা সদর থানায় চাকরি করছিলেন। ২৫ মার্চ গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম ফোন করে এসআই মনিরুজ্জামানকে জরুরিভিত্তিতে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার কার্যালয়ে হাজির হতে বলেন। তারপর পুলিশ অফিসে এসআই মনিরুজ্জামানকে দীর্ঘ সময় বসিয়ে রেখে চাকরি হারানোর ভয় দেখানো হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে তার ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা করে গাইবান্ধা সদর থানার ওসির কাছে রাখা হয়।

ঘটনার দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিষয়টি সমাধান করা হয়নি। উপরন্তু এসআই মনিরুজ্জামানকে গাইবান্ধা থেকে বদলি করা হয় জয়পুরহাট জেলার কালাই থানায়। স্বামী এসআই মনিরুজ্জামানের ওপর মানসিক চাপ ও ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো ফেরত দেওয়া হয়নি।

এতে ক্ষুব্ধ হয়ে গাইবান্ধায় এসে গাইবান্ধার এসপি নিশাত এ্যাঞ্জেলা, সদর থানার ওসি শাহিনুর ইসলাম ও তারেকুজ্জামান তুহিনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন স্ত্রী কাজলী খাতুন।

এদিকে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার এমন আচরণ আইনের প্রতি অশ্রদ্ধাপূর্ণ আচরণ মনে করেন আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসি লাবনী। পাশাপাশি এমন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

মামলার বাদী কাজলী খাতুন বলেন, আমি বুধবার গাইবান্ধার আদালতে বিচারের আশায় মামলা দায়ের করেছি কিন্তু এসপি এতে ক্ষুব্ধ হয়েছেন। সেই কারণে বৃহস্পতিবার তার স্বামী এসআই মনিরুজ্জামানকে কালাই থানা থেকে ক্লোজ করে জয়পুরহাট জেলা পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, মামলা করেছি আমি আর আমার স্বামীকে অন্যায়ভাবে বদলি করা হলো।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, যিনি মামলা করেছেন তার স্বামী এসআই মনিরুজ্জামান একজন পুলিশ কর্মকর্তা ও তারই আত্মীয় সম্পর্কে ফেসবুকে কুরুচিপুর্ণ মন্তব্য করেছেন। সেই পুলিশ কর্মকর্তা তারেকুজ্জামান তুহিন গাইবান্ধা পুলিশ সুপারের কাছে এ বিষয়ে অভিযোগ করলে তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডিকে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleকুয়ালালামপুরে বিরল ঠাণ্ডা, কুয়াশাচ্ছন্ন সকাল উপভোগ নগরবাসীর
Next Article শোকজ যুবদলের দুই নেতাকে

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.