Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»কোটি টাকা আত্মসাতের চেষ্টা, জনতার হাতে আটক পিংকি
সারাদেশ

কোটি টাকা আত্মসাতের চেষ্টা, জনতার হাতে আটক পিংকি

নভেম্বর ১, ২০২৫

ভোলার চরফ্যাশনে কোটি টাকা আত্মসাতের চেষ্টায় দক্ষিণ আইচা ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক ও প্রয়োজন সমবায় সমিতির মালিক পিংকি বেগমকে আটক করেছেন জনতা।

‎শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা বাজারে অবস্থিত ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক শাখা থেকে আসবাবপত্র সরিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা পরিচয়ে পিংকি বেগম দক্ষিণ আইচা থানার বিভিন্ন এলাকায় গ্রাহকদের বিভিন্ন প্রকল্পে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করে আসছিলেন; কিন্তু পরবর্তীতে গ্রাহকরা টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন।

‎শনিবার দুপুরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন এবং তাকে ব্যাংক শাখায় আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উত্তেজিত জনতা দাবি জানান টাকা ফেরত না দিলে পিংকিকে ছাড়ব না।

‎এদিকে খবর ছড়িয়ে পড়লে শতাধিক ভুক্তভোগী গ্রাহক ঘটনাস্থলে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করেন।

‎ভুক্তভোগী রহিমা বেগম বলেন, আমার ১৪ হাজার টাকা আটকা রয়েছে। আমরা শুধু আমাদের টাকাটা ফেরত চাই।

‎‎আরেক গ্রাহক আলোকতাজ বেগম জানান, আমার ৭ হাজার টাকা আছে। সে পালিয়ে যাবে শুনে আমি ছুটে এসেছি।

‎বিউটি বেগম জানান, লাভের আশায় আমিও ১৬ হাজার টাকা পিংকিকে দিয়েছি।

সাজেদা বেগম বলেন, আমার ২৫ হাজার টাকা তাকে দিয়েছি। সে বলেছে লাভ দেবে। এখন নাকি সে পালিয়ে যাচ্ছে। তাই টাকা ফেরত নিতে এসেছি।

আইয়ুব আলী বলেন, আমার ৭০ হাজার টাকা পিংকিকে দিয়েছি। সে বলেছে লভ্যাংশ দিবে।

আখতার ঘরামী বলেন, আমার ৭ লাখ টাকা তার কাছে আছে। সে এখন আমার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে।

রুমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ২৫ লাখ টাকা তার কাছে আটকা রয়েছে। আমরা আর ধৈর্য রাখতে পারছি না।

‎ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান।

‎এ বিষয়ে আটক পিংকি বেগম জানান, আমি এখনো আটকা আছি, সরাসরি কিছু বলতে পারিনি। তবে দ্রুত গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করব।

‎দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগীদের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
Next Article বদলে যাবে ভারতের রাজধানী দিল্লির নাম? অমিত শাহকে চিঠি

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.