খুলনায় সরকারি ব্রজলাল কলেজ–এর একটি বাস, একটি ট্যাংকলরি এবং যাত্রীবাহী রূপসা পরিবহন–এর বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকালে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলা–র যুগ্নীপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ৮টার দিকে সরকারি বিএল কলেজের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ফুলতলা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি যুগ্নীপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরি ও রূপসা পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বিএল কলেজের শিক্ষার্থীসহ ১৫ থেকে ১৬ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জাফর আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

