Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীন কাঠামোয় আনতে চাই: তথ্যমন্ত্রী
সারাদেশ

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীন কাঠামোয় আনতে চাই: তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না; বরং একটি সুষ্ঠু, স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায়।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। তাই অংশীজনদের স্বার্থ রক্ষা করে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন এখন সময়ের দাবি।

তিনি বলেন, সরকার একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছে এবং জনগণের কাছে জবাবদিহিতার মধ্যে রয়েছে। ডিজিটাল যুগে তথ্য ও যোগাযোগের শক্তি এতটাই বেড়েছে যে রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না।

গণমাধ্যম খাতে কমিশন গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার এই খাতে কোনো নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না, বরং সহায়কের ভূমিকায় থাকতে চায়। অনেক উন্নত দেশে তথ্য মন্ত্রণালয়ের পরিবর্তে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালিত হয় বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের দর্শকসংখ্যা নিয়ে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। তাই তিন ধাপে—যৌথ গবেষণা, ডিজিটাল ডেটা সংগ্রহ এবং নতুন নীতিমালা প্রণয়ন—এই খাতে স্বচ্ছতা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিজিটাল প্রযুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত গোপনীয়তা এখন হুমকির মুখে। তাই বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল, অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুসহ গণমাধ্যম ও ব্রডকাস্টিং খাতের শীর্ষ ব্যক্তিরা।

আনতে কাঠামোয় গণমাধ্যমকে চাই স্বাধীন
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর চীন সফরে গুরুত্বপূর্ণ আলোচনা
Next Article করের টাকা কী করেন, সরকারের কাছে প্রশ্ন বিটিএমএ সভাপতির

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.