Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»চট্টগ্রাম বন্দরে ট্রাক-ট্রেইলার প্রবেশ বন্ধ
জাতীয়

চট্টগ্রাম বন্দরে ট্রাক-ট্রেইলার প্রবেশ বন্ধ

অক্টোবর ১৮, ২০২৫

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভারী যানবাহনের প্রবেশ ফি চার গুণেরও বেশি বৃদ্ধি বাড়ানোর প্রতিবাদে সব ধরনের কনটেইনার ও পণ্যবাহী যানবাহন প্রবেশ বন্ধ করে দিয়েছে পরিবহন অপারেটররা। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বন্দর এলাকায় ভারী যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ১৩ অক্টোবর একটি অফিস আদেশ (নং ২২৩/২৫) জারি করে। সেই আদেশ অনুযায়ী, প্রতিটি ভারী যানবাহনের জন্য নতুন এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত হয়ে মোট ফি দাঁড়িয়েছে ২৩০ টাকা। এই ফি আগে ছিল মাত্র ৫৭ দশমিক ৫০ টাকা।

পরিবহন সংগঠনগুলোর অভিযোগ, প্রধান অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই ‘জোরপূর্বক’ এই বর্ধিত ফি আরোপ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক জরুরি সভার পর চট্টগ্রাম আন্তজেলা পণ্য পরিবহন সমিতি, চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান ওয়ার্কার্স ইউনিয়ন এবং প্রাইম মুভার অ্যান্ড ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন—এই তিনটি প্রধান সংগঠন এক যৌথ বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে সংগঠনগুলো উল্লেখ করে, ‘আমরা বন্দরের প্রায় ৮৫ শতাংশ কার্গো পরিবহন কার্যক্রম পরিচালনা করি। এমন গুরুত্বপূর্ণ ও বড় ধরনের পরিবর্তনের আগে প্রধান স্টেকহোল্ডার হিসেবে আমাদের সঙ্গে আলোচনা করা অত্যাবশ্যক ছিল। ফি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি, কিন্তু বন্দর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গাড়ির বন্দরে প্রবেশ ‘অস্থায়ীভাবে স্থগিত’ থাকবে। সংগঠনগুলোর নেতারা তাঁদের সদস্য এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।

এদিকে প্রাইম মুভার মালিকদের এই স্বেচ্ছায় কর্মবিরতির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। তারা আশঙ্কা করছেন, এই অচলাবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে অংশীজনদের আলোচনায় বসার তাগিদ দিয়েছেন তারা।

চট্টগ্রাম বন্দর
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleশাহজালাল বিমানবন্দরে আগুন নেভাতে যোগ দিল বিমানবাহিনী
Next Article ঢাকা বিমানবন্দরে আগুন: উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.