প্রতিবেদন: মো. সানোয়ার হোসেন, টাঙ্গাইল
চাঁদপুর উপজেলার শাহরাস্তি উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ২০২৬ সালের নবগঠিত উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ উপদেষ্টা কমিটি দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনটির সভাপতি মঞ্জুর হোসেন সজিব ও সাধারণ সম্পাদক সাহাবদ্দিন স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির অনুমোদন দেন।
এতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মোহাম্মদ ওমর ফারুক। অন্য উপদেষ্টারা হলেন, মনির হোসেন, জাকির হোসেন সোহাগ, রবিউল আলম সাদ্দাম, রহমত উল্লাহ পাটোয়ারী, নেয়ামত উল্লাহ, আনোয়ার হোসেন, আহসান হাবীব খাজা, এনামুল হক, এমরান হোসেন, আবু ইউসুফ, মোতাহের হোসেন এবং মমিন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন বলেন, দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা ২০১৯ সাল থেকে মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সমাজের প্রতিটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সদস্যরা স্বেচ্ছাসেবীর মাধ্যমে পরিবর্তনের পথে এগিয়ে চলেছে, যা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা সামর্থ্যনুযায়ী সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এছাড়াও আমরা তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে বিগত প্রায় ৭ বছর কাজ করেছে।
স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব জানান, সম্মলিত ভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে যতটুকু অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’। এই সংস্থাটি সবসময় মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন। আমাদের সদস্যদের প্রধান দায়িত্ব হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-দুর্ভোগে কার্যকর উদ্যোগ নেওয়া। মানবিক মূল্যবোধকে সামনে রেখে আমরা যদি একে অপরের সহায় হয়ে কাজ করি, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব। আশা করছি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা কমিটির সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
এদিকে নবগঠিত প্রধান উপদেষ্টা ওমর ফারুক জানান, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায়। আমাদের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নত করা। এই দায়িত্ব শুধু আমার একার নয় বরং এটি আমাদের সবার সম্মিলিত প্রয়াসের ফসল। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।

