ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মে (শুক্রবার) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে বাস ছেড়ে যাবে। শহরগুলো হলো— খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের ঈদযাত্রা সহজ করতে পরিবহণ পুলের নিজস্ব যানবাহন এ সেবায় ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন করে বাসে উঠতে হবে। পাশাপাশি চালক ও হেলপারদেরও আইডি যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

