Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Microsoft MS Office 64 Patched Version Clean GDPR Ready Super-Lite [KMS-VL-ALL] Auto-Install Script

জুনe ২৬, ২০২৬

Office 2019 x64 With Activator Lite [CtrlHD]

জুনe ২৫, ২০২৬

যমুনায় গোসলে নেমে প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

জুনe ২৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Microsoft MS Office 64 Patched Version Clean GDPR Ready Super-Lite [KMS-VL-ALL] Auto-Install Script
  • Office 2019 x64 With Activator Lite [CtrlHD]
  • যমুনায় গোসলে নেমে প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের
  • ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলার অভিযোগ
  • কুমিল্লায় মানববন্ধনের পর স্কুলশিক্ষার্থীকে গুলি
Friday, June 26
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»জর্ডান ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত, খেলতে পারেন মেসি
খেলাধুলা

জর্ডান ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত, খেলতে পারেন মেসি

জুনe ২৫, ২০২৬

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে শনিবার জর্ডানের বিপক্ষে ম্যাচে মূল একাদশে বেশ কিছু পরিবর্তন আনার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। তরুণ ও কম খেলা ফুটবলারদের সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।

তবে দল ঘুরিয়ে খেলানোর পরিকল্পনা থাকলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং অধিনায়ক লিওনেল মেসিকে মাঠে দেখা যেতে পারে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডান হাতের অনামিকার চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা মার্তিনেজ নিজেই জর্ডানের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে কোনো গোল হজম না করা এই গোলরক্ষক শুরুর একাদশেই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, লিওনেল মেসিকেও ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। তবে তিনি শুরু থেকেই খেলবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবু সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, আর্জেন্টাইন অধিনায়কের খেলার সম্ভাবনা বেশ জোরালো।

তরুণদের সুযোগ দিতে চান স্কালোনি

মূল একাদশে একাধিক পরিবর্তনের অংশ হিসেবে বিশ্বকাপে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো এবং জুলিয়ানো সিমিওনেকে।

অস্ট্রিয়ার বিপক্ষে চোটের কারণে খেলতে না পারা গঞ্জালো মন্তিয়েল এবার রাইট-ব্যাক পজিশনে ফিরতে পারেন। সেন্টার-ব্যাক হিসেবে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গে মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনার একজনকে দেখা যেতে পারে। বাম প্রান্তে থাকবেন নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসের পাশে সুযোগ পেতে পারেন ভ্যালেন্টিন বার্কো। এছাড়া আক্রমণাত্মক মিডফিল্ড ও উইংয়ে জুলিয়ানো সিমিওনে এবং জিওভানি লো সেলসোকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আক্রমণে আলভারেজ, বিকল্প হিসেবে নিকো পাজ

আক্রমণভাগে লাউতারো মার্তিনেজের পরিবর্তে খেলতে পারেন হুলিয়ান আলভারেজ। এছাড়া প্রয়োজন হলে লোপেসকেও মাঠে নামানো হতে পারে।

মেসি যদি শুরুর একাদশে না থাকেন, তাহলে তার জায়গায় নিকো পাজকে দেখা যেতে পারে। আর মেসি শুরু করলেও ম্যাচের কোনো এক পর্যায়ে তরুণ এই মিডফিল্ডারকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।

খেলতে পারেন মেসি জর্ডান ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleভয়াবহ ভূমিকম্পে কাঁপছে ভেনেজুয়েলা, প্রাণহানি বেড়ে ১৬৪
Next Article রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত অভিযুক্ত যুবক

Related Posts

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়ম বদলাচ্ছে ফিফা

জুনe ২৪, ২০২৬

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

জুনe ২৩, ২০২৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

জুনe ২২, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.