Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা চেয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা চেয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের
  • অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব
  • ইরানকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
  • ইয়ামালের দুর্দান্ত কীর্তিতে চাপে এমবাপ্পে
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»রাজনীতি»জামায়াত-শিবিরকে ঘিরে রাকিবের বিস্ফোরক মন্তব্য
রাজনীতি

জামায়াত-শিবিরকে ঘিরে রাকিবের বিস্ফোরক মন্তব্য

মে ১৯, ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলোর মধ্যে গড়ে ওঠা ঐক্য নষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (১৮ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে ছাত্র-জনতার ঐক্য ভাঙার জন্য একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তার দাবি অনুযায়ী, গত দেড় বছরের বেশি সময় ধরে শত শত ‘মব’, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার, চরিত্রহননসহ নানা অপকৌশল চালানো হয়েছে, যা তিনি জামায়াত-শিবিরের সঙ্গে যুক্ত করেন।

তিনি আরও দাবি করেন, এর বিপরীতে ছাত্রদল দেশের বিভিন্ন জেলায় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাদের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মূলত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও “নিপীড়নের শিকার” বলে উল্লেখ করেন।

ছাত্রদল সভাপতি বলেন, সংগঠনটি ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে কাজ করছে। তার দাবি, বিভিন্ন ক্যাম্পাসে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

ডুয়েট ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, সেখানে কিছু গোষ্ঠী ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এ ধরনের কর্মকাণ্ডকে তিনি “গুপ্ত রাজনীতি” হিসেবে উল্লেখ করেন।

রাকিবুল ইসলাম আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য নষ্ট করে কোনো ধরনের “ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ” তৈরি করা হলে ছাত্রদল কঠোর অবস্থান নেবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গুপ্ত রাজনীতি অব্যাহত থাকে, তবে ছাত্রদলও প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।

জামায়াত-শিবিরকে ঘিরে রাকিবের বিস্ফোরক মন্তব্য
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleহরমুজ প্রণালি বন্ধ করা কারও অধিকার নয়—কাতারের কড়া বার্তা
Next Article ফেনীতে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

Related Posts

প্রধানমন্ত্রীর চীন সফরে থাকছেন তথ্যমন্ত্রীও

জুনe ২৩, ২০২৬

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

জুনe ২৩, ২০২৬

বুধবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.