Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

MS Office Compact Build LTSC

আগস্ট ৩০, ২০২৬

FL Studio Crack for PC [Clean]

আগস্ট ২৯, ২০২৬

The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version

আগস্ট ২৯, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • MS Office Compact Build LTSC
  • FL Studio Crack for PC [Clean]
  • The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version
  • Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026
  • Assassin’s Creed Mirage Deluxe Edition Desktop
Sunday, August 30
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»টাকা হাওলাত না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ২
সারাদেশ

টাকা হাওলাত না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ২

জুনe ৩০, ২০২৬

টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। দীর্ঘদিনের পরিচিত ও স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন মোশারফ হোসেন টাকার জন্য তাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। হত্যার পর তিনি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এসব তথ্য জানান।

পুলিশ জানায়, প্রায় দুই দশক ধরে টাঙ্গাইল শহরে বসবাস করতেন মুয়াজ্জিন মোশারফ হোসেন। সেই সুবাদে গৃহবধূ নাজমা আলম ও তার পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি বাসার এক সেট চাবি এবং সিসি ক্যামেরার পাসওয়ার্ডও তার কাছে ছিল।

তদন্তে জানা যায়, সম্প্রতি প্রায় ১৫ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন মোশারফ। পরে তিনি নাজমার কাছে এক লাখ টাকা হাওলাত চান। তবে নাজমা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে কৌশলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এরপর খাটের নিচে থাকা ২৯ হাজার টাকা, গলার চেইন ও হাতের বালা নিয়ে পালিয়ে যান।

টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি বাসাতেই ছিল। বাসার দুটি হাতুড়ির একটি দিয়ে হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মোশারফ।

পুলিশ আরও জানায়, হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মোশারফ হোসেন ও স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের অংশ, নগদ টাকা এবং ঘটনার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মোশারফ হোসেনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, হত্যার পর মোশারফ বাসার সিসি ক্যামেরা ভেঙে ফেলেন এবং স্বর্ণালংকার, হাতুড়ি ও সিসি ক্যামেরার ডিভিডি সঙ্গে করে নিয়ে যান। মঙ্গলবার দুপুরে দুই আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সকালে টাঙ্গাইল শহরের নিজ বাসা থেকে গৃহবধূ নাজমা আলমকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আটক ২ গৃহবধূকে কুপিয়ে হত্যা টাকা হাওলাত না দেওয়ায়
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleচাঁপাইনবাবগঞ্জে নদীতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ
Next Article দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, সংসদে নতুন জুয়া প্রতিরোধ আইন পাস

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.