তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক উচ্চপর্যায়ের সভা গতকাল (৪ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় তিস্তা নদী ও তিস্তা ব্যারেজের বর্তমান অবস্থা নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সভায় প্রকল্পের অগ্রগতি, বিদ্যমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সভায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সভা সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন বলে জানানো হয়েছে।

