বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে। সেই লক্ষ্যে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
শুক্রবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আজ থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় প্রীতি ম্যাচেও ৫-১ গোলে হেরেছে লাল সবুজের দল।
প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৩-১ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। এই অর্ধে স্বাগতিক থাইল্যান্ড আরো বেশি প্রাধান্য বিস্তার করে খেলে।

