Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬

ইরানকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের দুর্দান্ত কীর্তিতে চাপে এমবাপ্পে

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব
  • ইরানকে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
  • ইয়ামালের দুর্দান্ত কীর্তিতে চাপে এমবাপ্পে
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ
  • ২০৩০ বিশ্বকাপে ফের দেখা যাবে নেইমারকে?
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»২০৩০ বিশ্বকাপে ফের দেখা যাবে নেইমারকে?
খেলাধুলা

২০৩০ বিশ্বকাপে ফের দেখা যাবে নেইমারকে?

জুলাই ১৪, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের হয়ে নিজের পথচলার সমাপ্তির ইঙ্গিত দেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

ম্যাচ শেষে নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই (মেটলাইফ স্টেডিয়ামে) আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।”

নেইমারের এই মন্তব্যের পর থেকেই ভক্ত-সমর্থকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের ধারণা, ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে এটাই ছিল তার শেষ ম্যাচ। তবে আরেকটি অংশের বিশ্বাস, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ২০৩০ বিশ্বকাপে ফেরার সুযোগ এখনও রয়েছে। তাদের যুক্তি, চলতি আসরে লিওনেল মেসি ৩৯ বছর এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সেও খেলেছেন। তাই বয়সকে বড় বাধা হিসেবে দেখছেন না তারা।

চলতি বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন তিনি।

এদিকে কনটেন্ট নির্মাতা নার্ড সোলের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটির ক্যাপশনে প্রশ্ন রাখা হয়েছে, “এখনও কি সময় আছে? শেষবারের মতো কি বিশ্বকাপ খেলতে পারবেন নেইমার?”

ভিডিওটিতে ২০২৬ সালের নেইমারকে নিজের শৈশবের সংস্করণের সঙ্গে কথোপকথন করতে দেখা যায়। সেখানে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ প্রকাশ করা হয়। পরে ভবিষ্যতের এক দৃশ্যে ২০৩০ সালের নেইমারকে বিশ্বকাপ ট্রফি হাতে দেখানো হয়। ছোটবেলার নেইমার ভবিষ্যতের নিজেকেই আরেকবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন।

ভিডিওটি দেখে নেইমার মন্তব্যের ঘরে কয়েকটি আবেগঘন ইমোজি পোস্ট করেন। তার সেই প্রতিক্রিয়া অল্প সময়ের মধ্যেই প্রায় ২০ লাখ লাইক পায়। এরপর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়—হয়তো ২০৩০ বিশ্বকাপে ফের জাতীয় দলে খেলার বিষয়টি বিবেচনা করতে পারেন ব্রাজিলিয়ান এই তারকা।

তবে বিশ্বকাপ থেকে বিদায়ের ইঙ্গিত দিলেও এখনও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নেইমার।

অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে দাবি করেছে, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত করেছেন নেইমার এবং ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দীর্ঘমেয়াদি পরিকল্পনায়ও নেইমারের জায়গা নেই। পাশাপাশি তার বর্তমান ক্লাব সান্তোসে ভবিষ্যৎ নিয়েও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০৩০ বিশ্বকাপে ফের দেখা যাবে নেইমারকে?
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবিশ্বকাপের ভিএআর তালিকা থেকে বাদ পড়া ডাচ রেফারির মৃত্যু
Next Article শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

Related Posts

ইয়ামালের দুর্দান্ত কীর্তিতে চাপে এমবাপ্পে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপের ভিএআর তালিকা থেকে বাদ পড়া ডাচ রেফারির মৃত্যু

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ শিরোপা জেতাই মরক্কোর লক্ষ্য

জুলাই ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.