Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ভাইকে উদ্ধার করতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, থাকছে বিশেষ আয়োজন

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উপলক্ষে হোম অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

জুন ১০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • ভাইকে উদ্ধার করতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, থাকছে বিশেষ আয়োজন
  • বিশ্বকাপ উপলক্ষে হোম অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
  • ময়মনসিংহ-জামালপুর লাইনে ট্রেন চলাচল পুনরায় সচল
  • পারিবারিক বিরোধের জেরে মাকে খুন, অভিযুক্ত মেজো ছেলে
বুধবার, জুন ১০
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ গেল ১২ জনের
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ গেল ১২ জনের

জুন ১০, ২০২৬

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি অনানুষ্ঠানিক বসতিতে সশস্ত্র দুর্বৃত্তদের অতর্কিত হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ড শহরতলির জাম্পার্স অনানুষ্ঠানিক বসতিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্রে সজ্জিত অন্তত ১০ জন দুর্বৃত্ত একটি সাদা রঙের মিনিবাসে করে ঘটনাস্থলের কাছে আসে। পরে তারা দুই দিক থেকে বসতিটিতে প্রবেশ করে বিভিন্ন স্থানে অবস্থানরত সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়।

হামলায় ঘটনাস্থলেই ৮ জন পুরুষ ও ৩ জন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। এছাড়া গুলিবিদ্ধ আরও ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকায় ব্যাপক তল্লাশি ও বিশেষ অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ এ ঘটনাকে ‘নিষ্ঠুর’ ও ‘বর্বরোচিত’ হামলা বলে আখ্যায়িত করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা, অবৈধ খনি শ্রমিকদের মধ্যে আধিপত্য বিস্তার ও দলগত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জোহানেসবার্গের প্রাদেশিক পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল টমি মথোমবেনি বলেন, হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনি জানান, বসতিটি একটি অবৈধ খনি এলাকার পাশে অবস্থিত হওয়ায় অবৈধ খনির সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনা উত্তোলন ও পাচার উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিত্যক্ত খনি দখল করে সোনা উত্তোলন এবং কালোবাজারে বিক্রিকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার সরকার কয়েকটি এলাকায় অবৈধ খনি কার্যক্রম বন্ধে সেনাবাহিনী মোতায়েন করে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দেশটিতে বিপুল সংখ্যক অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতা সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ প্রাণ গেল ১২ জনের বন্দুক হামলা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
Next Article পারিবারিক বিরোধের জেরে মাকে খুন, অভিযুক্ত মেজো ছেলে

Related Posts

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে ১২ জনের মৃত্যু

জুন ১০, ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় ইসরাইলের হামলার দাবি

জুন ১০, ২০২৬

ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ

জুন ৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.