Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

The First Berserker: Khazan Deluxe Edition Crack Fix FLT Release for Windows 2026

জুলাই ১৭, ২০২৬

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীই ‘পরিসংখ্যানবিদ’, প্রশাসনিক জটিলতা নাকি অনিয়ম?

জুলাই ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • The First Berserker: Khazan Deluxe Edition Crack Fix FLT Release for Windows 2026
  • কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীই ‘পরিসংখ্যানবিদ’, প্রশাসনিক জটিলতা নাকি অনিয়ম?
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Friday, July 17
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»দ্বিতীয় বিশ্বযুদ্ধে কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া সাবেক জাপানি প্রধানমন্ত্রীর মৃত্যু
আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া সাবেক জাপানি প্রধানমন্ত্রীর মৃত্যু

অক্টোবর ১৭, ২০২৫

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তমিচি মুরায়ামা আর নেই। আজ শুক্রবার সকাল ১১টা ২৮ মিনিটে জন্মস্থান ওইতা শহরের হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য দিয়ে বিখ্যাত হয়েছিলেন মুরায়ামা।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

১৯৯৫ সালের আগস্টে জাপানের আত্মসমর্পণের ৫০ বছর পূর্তিতে মুরায়ামা সেই ঐতিহাসিক বক্তব্যটি দেন। সেখানে তিনি এশিয়ার মানুষদের ওপর জাপানের অত্যাচারের জন্য গভীর অনুতাপ প্রকাশ করেন। মুরায়ামা বলেছিলেন, ‘জাপান তার ঔপনিবেশিক শাসন আর আগ্রাসনের মাধ্যমে অনেক দেশের, বিশেষ করে এশিয়ার দেশগুলোর মানুষের বিরাট ক্ষতি ও দুঃখের কারণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি ভবিষ্যতে এমন ভুল আর হবে না। আমি বিনীতভাবে এই ঐতিহাসিক সত্যগুলো স্বীকার করছি। আবারও গভীর অনুতাপ প্রকাশ করছি এবং আন্তরিক ক্ষমা চাইছি।’

এই বক্তব্যটি পরবর্তীতে জাপানের যুদ্ধ-সংক্রান্ত ক্ষমাপ্রার্থনার মানদণ্ড হয়ে ওঠে।

‘গভীর অনুতাপ’ ও ‘আন্তরিক ক্ষমা’ শব্দগুলো পরবর্তী জাপানি প্রধানমন্ত্রীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৬০তম এবং ৭০তম বার্ষিকীতেও ব্যবহার করেন।

মুরায়ামা ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। তার মেয়াদকালে জাপান বড় দুটি দুর্যোগের মুখোমুখি হয়—১৯৯৫ সালের ভয়াবহ ভূমিকম্প ও টোকিও মেট্রোর সারিন গ্যাস হামলা, যাতে ১২ জনের বেশি নিহত ও প্রায় ৫,৮০০ জন আহত হন।

মুরায়ামা মূলত জাপানের সমাজতান্ত্রিক দলের নেতা ছিলেন। তবে তার নেতৃত্বে গঠিত জোট সরকারে লিবারেল ডেমোক্রেটিক পার্টিও অংশ নেয়, যা জাপানের প্রধান রাজনৈতিক শক্তি ছিল।

মুরায়ামা তরুণ বয়সে, ১৯৪৪ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, জাপানি সামরিক বাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেন। পরে তিনি সামরিক জীবনের কঠোর অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘সেনাবাহিনী ছিল ভীতিকর, বিরোধিতা বা প্রশ্ন করার সুযোগ ছিল না।’

তিনি আরও স্মরণ করেন, যুদ্ধের শেষ দিকে খাদ্যের অভাব ছিল তীব্র, অস্ত্রও প্রায় ফুরিয়ে গিয়েছিল। বলেন, ‘আমাদের হাতে বাঁশের তৈরি অস্ত্র দেওয়া হয়েছিল। তখনই মনে হয়েছিল, এই অবস্থায় যুদ্ধ চালানো অসম্ভব।’

তমিচি মুরায়ামা তার ঘন ভ্রুর জন্যও পরিচিত ছিলেন।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসনদ স্বাক্ষরের মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান
Next Article লালনের দর্শন বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক প্রেরণা: প্রণয় ভার্মা

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.