Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সারাদেশ

নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মে ১৯, ২০২৬

বাস কাউন্টারে হামলা ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে বিকল্প হিসেবে অটোরিকশা, ইজিবাইক ও ভ্যানে করে অন্য এলাকায় গিয়ে বাস বা ট্রেন ধরতে দেখা গেছে।

জানা গেছে, সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের পার-নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একতা পরিবহনের কাউন্টারে হামলার ঘটনা ঘটে। এ সময় কাউন্টারের ব্যবস্থাপক মানিক হোসেনসহ তিন শ্রমিককে মারধর ও ভাঙচুর করা হয়।

একতা পরিবহনের নওগাঁ কাউন্টারের ব্যবস্থাপক মানিক হোসেন জানান, বাস ঘোরানোকে কেন্দ্র করে এক মোটরসাইকেল চালকের সঙ্গে চালক ও সহকারীর কথা কাটাকাটি হয়। পরে ওই ব্যক্তি লোকজন নিয়ে এসে কাউন্টারে হামলা চালায় এবং ভাঙচুর ও মারধর করে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মতিউজ্জামান বলেন, নওগাঁ-ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনাসহ ২২টি রুটে প্রতিদিন চার শতাধিক বাস চলাচল করে। তবে বর্তমানে ঢাকা বাসস্ট্যান্ড থেকে সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি সমাধানে দুই পক্ষকে নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

নওগাঁ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে বাস না পেয়ে যাত্রীরা বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কেউ বগুড়ার সান্তাহারে গিয়ে ট্রেন ধরছেন, আবার কেউ ভাঙাচোরা সড়কপথ ব্যবহার করে দূরপাল্লার যাত্রা করছেন।

নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসন্দেহজনিত ঘটনায় আঙ্গুর মিয়ার মৃত্যু
Next Article আইন সবার জন্য সমান, রাজনৈতিক পরিচয়ে মিলবে না রক্ষা: ডিএমপি কমিশনার

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.