নেত্রকোনার পাঁচটি আসনে বিএনপির পাঁচ নেতার নাম ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
মনোনয়নপ্রাপ্ত নেতারা হলেন- নেত্রকোনা-১ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল; নেত্রকোনা-২ আসনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক; নেত্রকোনা-৩ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী; নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা সদর আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।

