Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

LDPlayer Android Emulator Cracked Stable FileHippo

সেপ্টেম্বর ১, ২০২৬

AKVIS All Plugins Pack Crack only Universal Stable

সেপ্টেম্বর ১, ২০২৬

Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt

আগস্ট ৩১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • LDPlayer Android Emulator Cracked Stable FileHippo
  • AKVIS All Plugins Pack Crack only Universal Stable
  • Tensei shita Daiseijo wa, Seijo de Aru Koto wo Hitakakusu 2026 HDRip x264 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt
  • Reanimal Bypass Fix Tiny Girl Repack PC Version
  • Office 2026 LTSC Professional Plus Debloated KMS Activated All-In-One P2P release
Tuesday, September 1
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»পঞ্চগড়ের লোকালয়ে মহাবিপন্ন বনরুই উদ্ধার
সারাদেশ

পঞ্চগড়ের লোকালয়ে মহাবিপন্ন বনরুই উদ্ধার

অক্টোবর ২৯, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পর এবার পঞ্চগড়ের লোকালয়ে মহাবিপন্ন প্রাণী বনরুইয়ের দেখা মিলেছে। 

সোমবার (২৭ অক্টোবর) রাতে জেলার বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আহত অবস্থায় বিরল প্রজাতির একটি কালো রঙের বনরুই উদ্ধার করা হয়েছে।

এর আগে সীমান্ত উপজেলা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকেও একটি ধূসর রঙের বনরুই উদ্ধার করা হয়েছিল।

উদ্ধার হওয়া আহত প্রাণীটিকে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা বন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সেটিকে পরিচর্যার জন্য সিলেটের মৌলভীবাজারের এক কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে কালিয়াগঞ্জ নজিরতন উচ্চ বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী পুরোনো গোরস্তানের দিক থেকে কালো রঙের অচেনা একটি প্রাণী আসতে দেখে উপস্থিত লোকজন প্রথমে ভয় পান। রাতের অন্ধকারে মাঠে ছুটে বেড়ানো প্রাণীটিকে দেখে কৌতূহলী স্থানীয় কয়েকজন লাঠি দিয়ে এটিকে বেদম পিটুনি দেন। মারা গেছে ভেবে একপর্যায়ে তারা প্রাণীটিকে মাঠেই ফেলে রাখেন।

কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা আতাউর রহমান দ্রুত গিয়ে মারধর করতে নিষেধ করেন এবং ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলামকে খবর দেন। গুগলে সার্চ দিয়ে তারা নিশ্চিত হন যে এটি একটি বনরুই।

খবর পেয়ে সহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি প্রাণীটিকে বনরুই হিসেবে শনাক্ত করেন এবং আহত, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তার নিবিড় পরিচর্যায় বর্তমানে বনরুইটি সুস্থ আছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া কালো রঙের বনরুইটির দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট এবং ওজন ৬ কেজি।

উদ্ধার হওয়া মহাবিপন্ন এই প্রাণীটির ভবিষ্যৎ নিয়ে বন অধিদপ্তর কার্যক্রম শুরু করেছে।

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে উদ্ধার হওয়া বনরুইটি সিলেটের মৌলভীবাজারে পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে। প্রায় বিলুপ্ত প্রজাতির এই নিরীহ বন্যপ্রাণীটি সেখানে হোম কোয়ারেন্টিনে রেখে সুস্থ করে তোলা হবে। সুস্থ হলেই প্রাণীটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

তিনি জানান, এর আগে ২০২০ সালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা থেকে ৩টি, ২০২৪ সালে নেত্রকোনা ও পটুয়াখালী থেকে একটি করে এবং ঢাকা থেকে একটি বনরুই উদ্ধার করা হয়। এছাড়াও ২০২৫ সালে সুনামগঞ্জ থেকে একটি বনরুই উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ জানান, আহত বনরুইটিকে বন বিভাগের মাধ্যমে ঢাকায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ঠাকুরগাঁও সামাজিক বনায়ন কর্মকর্তা মোহাম্মদ হেলাল এর আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও একটি বনরুই উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম বলেন, আইইউসিএন (IUCN) কর্তৃক মহাবিপন্ন প্রাণী হিসেবে ঘোষিত এই বনরুই সাধারণত গোরস্থান ও বাঁশঝাড়ের মাটির গর্তে বসবাস করে। গভীর রাতে এরা চলাচল করে এবং পিঁপড়া ও উইপোকার ডিম খেতে পছন্দ করে।

তিনি আরও উল্লেখ করেন, পঞ্চগড়ের লোকালয়ে বনরুই ধরা পড়ার ঘটনা এটিই প্রথম।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleটানা চার দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
Next Article সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, পর্যটকদের ১২ নির্দেশনা

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.