গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অভিযানে আটঘরিয়া উপজেলা থেকে অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) উপজেলার দেবোত্তর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— শরীফুল ইসলাম সাগর (২২), শান্ত হোসেন (২৫), সোহানুর রহমান শাকিব (২২), আসাদুল ইসলাম (৩২) এবং শরীফুল ইসলাম (৩৬)।
পাবনার রেজিনূর রহমান জানান, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ-র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্তও উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান আরও জানান, উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

