Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন: ববি হাজ্জাজ

জুনe ২১, ২০২৬

মোরেলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জুনe ২১, ২০২৬

প্রেমিকার বাড়িতে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

জুনe ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন: ববি হাজ্জাজ
  • মোরেলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
  • প্রেমিকার বাড়িতে প্রেমিকের রহস্যজনক মৃত্যু
  • আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা
  • ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু
Sunday, June 21
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»পুশইনের শিকার ২১ জনকে ফেরত নিল বিএসএফ
সারাদেশ

পুশইনের শিকার ২১ জনকে ফেরত নিল বিএসএফ

জুনe ৮, ২০২৬

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা ২১ জন নারী, পুরুষ ও শিশুকে অবশেষে ফেরত নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দীর্ঘ সময় শূন্যরেখায় অবস্থানের পর রোববার মধ্যরাত ও সোমবার গভীর রাতে তাদের সরিয়ে নেওয়া হয়।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে পুশইনের শিকার ১১ জন নারী-পুরুষ ও শিশুকে ৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে সরিয়ে নেয় বিএসএফ।

জানা গেছে, গত ৫ জুন রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির সীমান্ত পিলার ৩৪৯/৭-এস সংলগ্ন এলাকা দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এরপর তারা তিন দিন ধরে সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছিলেন।

৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, পুশইনের শিকার ওই ১১ জন নারী, পুরুষ ও শিশুকে ৪৮ ঘণ্টা পর মধ্যরাতে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।

অন্যদিকে, পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশইনের শিকার আরও ১০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রায় ৭০ ঘণ্টা পর ফেরত নিয়ে যায় বিএসএফ। সোমবার গভীর রাতে ভারতের সীমান্তের লাইট কয়েক দফায় বন্ধ করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের সরিয়ে নেয়। পরে আবার সীমান্তের আলো চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, রাতে বিএসএফ বিজিবিকে জানায় যে তারা পুশইনের শিকার ব্যক্তিদের ফেরত নিতে চায়। বিজিবি এতে সম্মতি দেয় এবং দ্রুত তাদের সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরে বিএসএফ তাদের একটি গাড়িতে করে পাশের ক্যাম্পে নিয়ে যায়।

তিনি আরও বলেন, “বিজিবি কখনোই পুশইন মেনে নেবে না। এ বিষয়ে বিএসএফকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে সীমান্ত এলাকায় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে পুশইনের শিকার ব্যক্তিদের নিতে আসে। একপর্যায়ে তাদের গেটের কাছে নিয়ে গিয়ে আবার শূন্যরেখায় ফিরিয়ে আনা হয়। পরে কিছু সময়ের নাটকীয়তার পর পুনরায় তাদের নিয়ে গিয়ে একটি ক্যাম্পে স্থানান্তর করা হয়।

এর আগে গত শুক্রবার ভোরে বিএসএফ সদস্যরা বড়বাড়ি সীমান্ত দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। পরে বিওপি, কোম্পানি ও ব্যাটালিয়ন পর্যায়ে তিনটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ প্রথমে তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।

রোববার দুপুরে আবারও ভারতের অংশের শূন্যরেখা থেকে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডারদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে উভয় বাহিনী সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

পুশইনের আশঙ্কায় সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করে বিজিবি। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে সহযোগিতা চাওয়া হয়।

দীর্ঘ উত্তেজনার পর সন্ধ্যার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পরে মধ্যরাত ও গভীর রাতে বিএসএফ পুশইনের শিকার ২১ জনকেই নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

পুশইনের শিকার ২১ জনকে ফেরত নিল বিএসএফ
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleআশ্রয় চেয়ে ঘরে প্রবেশ, সুযোগ বুঝে শিশু অপহরণ
Next Article যশোরে পারিবারিক কলহ: স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

Related Posts

মোরেলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জুনe ২১, ২০২৬

প্রেমিকার বাড়িতে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

জুনe ২১, ২০২৬

আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা

জুনe ২১, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.