Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

জুনe ২১, ২০২৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেওয়া হলো লালগালিচা সংবর্ধনা

জুনe ২১, ২০২৬

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

জুনe ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার
  • মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেওয়া হলো লালগালিচা সংবর্ধনা
  • বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
  • সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন: ববি হাজ্জাজ
Sunday, June 21
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»শিক্ষাঙ্গন»প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন: ববি হাজ্জাজ
শিক্ষাঙ্গন

প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন: ববি হাজ্জাজ

জুনe ২১, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০২৮ সালের কারিকুলাম সংস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের বাস্তব শেখার সক্ষমতা, পঠন দক্ষতা, গাণিতিক জ্ঞান এবং জীবনঘনিষ্ঠ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

রোববার (২১ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত ‘প্রাইমারি কারিকুলাম ডেভেলপমেন্ট: গাইডিং প্রিন্সিপালস ফর টেক্সটবুক, টিচার গাইড, রেমেডিয়াল গাইড অ্যান্ড ভিডিও লেসন ডিজাইন ফর ডিপিই, এনএপিই, এনসিটিবি অ্যান্ড কারিকুলাম পার্টনার্স’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে। নতুন কারিকুলামে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী যেন বই পড়ে তা বুঝতে পারে, নিজের ভাষায় প্রকাশ করতে পারে এবং শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে—সেই লক্ষ্য নিয়েই নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ববি হাজ্জাজ জানান, নতুন কারিকুলামে প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট ‘লার্নিং আউটকাম’ এবং পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীদের অর্জনযোগ্য দক্ষতার একটি স্পষ্ট ‘এক্সিট প্রোফাইল’ নির্ধারণ করা হবে। এর ভিত্তিতেই পাঠ্যপুস্তক, শিক্ষক নির্দেশিকা, মূল্যায়ন পদ্ধতি ও অন্যান্য শিক্ষাসামগ্রী তৈরি করা হবে।

তিনি আরও বলেন, নতুন কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ভিডিও লেসন, ডিজিটাল কনটেন্ট এবং সহায়ক শিক্ষাসামগ্রী তৈরি করা হবে। বিশেষ করে প্রাক-প্রাথমিক শিক্ষা পুরোপুরি খেলাধুলা ও আনন্দভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে পরিচালিত হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল (আইএফপি) স্থাপন করা হবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে প্রতিটি শ্রেণিকক্ষে আইএফপি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, গণসাক্ষরতা অভিযান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমূল পরিবর্তন প্রাথমিক শিক্ষায় আসছে ববি হাজ্জাজ
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleমোরেলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
Next Article সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

Related Posts

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

জুনe ১৮, ২০২৬

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

জুনe ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

জুনe ৮, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.