Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
  • পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী
Tuesday, July 14
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»ফাল্গুন মাস না আসতেই এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু
সারাদেশ

ফাল্গুন মাস না আসতেই এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু

মে ১২, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিনে এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন মনোয়ার আলম সরকার।

সর্বশেষ মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফরোজা বেগম (৫০)। তিনি কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী এলাকার বাসিন্দা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ২২ এপ্রিল কঞ্চিবাড়ী ইউনিয়ন ও পাশের ছাপরহাটী ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি পাগলা কুকুর একাধিক মানুষকে কামড় দেয়। ওই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হন।

পরবর্তীতে ৬ মে জলাতঙ্কে মারা যান নন্দা রানী (৫৫) ও ফুলু মিয়া। ৮ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতনেশ্বর কুমার। এরপর সর্বশেষ আফরোজা বেগমের মৃত্যুতে মোট চারজন প্রাণ হারালেন।

এ ঘটনায় এখনো নারী ও শিশুসহ অন্তত ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা নিয়ে পরিবারগুলো গভীর উদ্বেগে রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, আক্রান্তদের দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলেও সেখানে পর্যাপ্ত র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন ছিল না। ফলে রোগীদের বাধ্য হয়ে জেলা শহর ও অন্য হাসপাতালে ছুটতে হয়েছে। কোথাও ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে বেশি দামে সংগ্রহ করতে হলেও অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।

একজন স্বজন জানান, টিকা সংগ্রহে দেরি হওয়ায় আক্রান্তদের শরীরে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে মৃত্যুর ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় বাসিন্দা খালেক বলেন, হাসপাতালে গিয়ে টিকা না পেয়ে মানুষ হতাশ হয়ে ফিরে আসছেন। এতে জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

তাজরুল ইসলাম বলেন, “সরকারি হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন থাকলে এসব মৃত্যু এড়ানো যেত। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ভ্যাকসিন মজুত ছিল না। তবে এ মাসে ৩০টি র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন কেনার জন্য বরাদ্দ পাওয়া গেছে, যা জেলা পর্যায়ে সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন, সময়মতো টিকা নিলে জলাতঙ্ক প্রতিরোধ সম্ভব।

এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন রফিকুজ্জামান-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় পুরো এলাকায় জলাতঙ্ক নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

৪ জনের মৃত্যু এক কুকুরের কামড়ে ফাল্গুন মাস না আসতেই
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleআবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির ইঙ্গিত দিল ইরান
Next Article নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.