Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»বগুড়ায় বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, সবজিখেতে পানি
সারাদেশ

বগুড়ায় বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান, সবজিখেতে পানি

নভেম্বর ২, ২০২৫

বগুড়ায় গত কয়েক দিন অবিরাম বৃষ্টিপাত হয়েছে। গত চার দিনে ১২৫ মিলিমিটার বৃষ্টিতে জমির পাকা ও আধপাকা রোপা আমন ধান পানিতে হেলে পড়েছে। এছাড়া শীতের আগাম সবজিখেতে পানি জমে গেছে। এতে কৃষকরা তাদের কষ্টার্জিত ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।

তবে কৃষি বিভাগ বলছে, ধান গাছ হেলে পড়লেও তেমন ক্ষতি হবে না। রোদ উঠলে জমির পানি নিষ্কাশন করলে সবজির তেমন ক্ষতি হবে না।

স্থানীয় আবহাওয়া অফিস ও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার থেকে শনিবার বিকাল পর্যন্ত বগুড়ায় ১২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এতে বগুড়া সদরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাসে অনেক জমির পাকা ও আধপাকা রোপা আমন ধান গাছ নুয়ে পড়েছে। এছাড়া জমিতে থাকা আগাম আলুসহ বিভিন্ন শাকসবজির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আতঙ্কিত কৃষকরা জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ো বাতাসে অনেক স্থানে তাদের জমিতে থাকা পাকা ও আধপাকা রোপা আমন ধান গাছ মাটিতে হেলে পড়েছে। কোনো কোনো স্থানে ধানগাছ পানিতে ডুবে গেছে। এ অবস্থায় তারা ধানের ক্ষতির আশঙ্কা করছেন। ধানগুলো ঘরে তোলা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছেন। এছাড়া অতিবৃষ্টিতে শীতের আগাম সবজিখেতে পানি জমেছে। বৃষ্টি না থামলে এসব শাকসবজি পচে যাওয়া সম্ভাবনা রয়েছে। এসব ফসল বাঁচাতে কৃষকরা জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় এক লাখ ৮৩ হাজার ৪৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। আগাম আলু রোপণ করা হয়েছে ৩৫৫ হেক্টর জমিতে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় পাকা ও আধপাকা রোপা আমন ধান গাছ নুয়ে পড়ায় কৃষি বিভাগ জমিতে থাকা পানি নিষ্কাশনের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ দিয়ে মাঠপর্যায়ে থাকতে নির্দেশ দিয়েছে।

তবে কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া ভালো হলে দুই তিন দিনের মধ্যেই জমির পানি সরে যাবে। এতে নুয়ে পড়া ধান গাছের তেমন ক্ষতি হবে না। ক্ষতি থেকে বাঁচতে তারা হেলে পড়া ধান গাছগুলো ঝুঁটি বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে বগুড়ার নন্দীগ্রাম, ধুনট, আদমদীঘি, শেরপুর ও সোনাতলা উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই-তিন দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় অধিকাংশ জমিতে থাকা পাকা এবং আধপাকা ধানগাছ নুয়ে পড়েছে। এছাড়া শীতের আগাম শাকসবজির ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, মুলার ক্ষেতে পানি জমে গেছে। কৃষকরা নিজ উদ্যোগে জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।

ধুনটের চালাপাড়া গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে তার জমিতে লাগানো রোপা আমনের ফলন প্রতি মণে ১০ কেজি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলাম জানান, ধানের জমির পানি নিষ্কাশনের জন্য সব উপসহকারী কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করে জরুরি পরামর্শ দিয়ে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। জমির পানিতে নুয়ে পড়া ধানের তেমন ক্ষতি হবে না।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবিয়ের চাপ দেওয়ায় পরকীয়া প্রেমিকা ও মেয়েকে খুন
Next Article মহাকাশে কেন ইঁদুর পাঠাল চীন?

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.