Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

জুনe ২১, ২০২৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেওয়া হলো লালগালিচা সংবর্ধনা

জুনe ২১, ২০২৬

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

জুনe ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার
  • মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেওয়া হলো লালগালিচা সংবর্ধনা
  • বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
  • সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
  • প্রাথমিক শিক্ষায় আসছে আমূল পরিবর্তন: ববি হাজ্জাজ
Sunday, June 21
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
সারাদেশ

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

জুনe ২১, ২০২৬

বগুড়ার শাজাহানপুরে আট বছরের শিশু রিফাত হোসেনকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং পরে হত্যা করে সেতুর নিচে লাশ গুমের ঘটনায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় অপরাধের সময় শিশু ছিল এমন পাঁচজনকে ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— শাজাহানপুর উপজেলার খাদাস ভোলাগাড়ী গ্রামের আবুল কালাম আজাদ, খাদাস ভাবুকনারপাড়ার সেলিম ইসলাম, খাদাস তালুকদারপাড়ার মেহেদী হাসান, খাদাস মাঠপাড়ার রাজু মিয়া ওরফে পাঁচফুল এবং খাদাস ভোলাগাড়ীর সাগর মিয়া। এদের মধ্যে সাগর মিয়া ও সেলিম ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

এ ছাড়া আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে সাজাপ্রাপ্তরা হলো— সজিব হাসান, মফিজুল ইসলাম, জাহিদ হাসান, বোরহান আলী ও বায়েজিদ হোসেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, নিহত রিফাত হোসেন শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা গ্রামের প্রবাসফেরত এনামুল হকের ছেলে। আসামিরা সবাই তাদের প্রতিবেশী ও পরিচিত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, আসামি আবুল কালাম আজাদ মাঝেমধ্যে এনামুল হকের পরিবারের কাছে টাকা দাবি করতেন। ঘটনার দিনও তিনি এক লাখ টাকা দাবি করলে এনামুল হক তা দিতে অস্বীকৃতি জানান।

২০১৮ সালের ১৫ জুলাই রাত সোয়া ৮টার দিকে শিশু রিফাত বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। পরে আবুল কালাম আজাদ রিফাতকে তাদের হেফাজতে রাখা হয়েছে জানিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

ঘটনার তিন দিন পর, ১৮ জুলাই সকালে শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের সিংহবাড়ি সেতুর নিচে কচুরিপানার ভেতর থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা এনামুল হক শাজাহানপুর থানায় ১১ জনের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ পর্যায়ক্রমে সব আসামিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে পাঁচজন ছিল শিশু।

মামলার তদন্ত চলাকালে তিন শিশুসহ নয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে মাসুদ রানা নামে একজন মারা যাওয়ায় তাকে মামলার কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত পাঁচ প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা করেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ড বহাল থাকার পরই এই সাজা কার্যকর হবে।

অপরদিকে অপরাধের সময় শিশু থাকা পাঁচজনকে শিশু আইনে ১০ বছর করে আটকাদেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছেন, সবাই আগামী সাত দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানাও জারি করা হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় নিহত শিশুর বাবা এনামুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে এবং দ্রুত কার্যকর করা হয়।

বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আলী আসগার বলেন, আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দ্রুত চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে রায় কার্যকরের আশা প্রকাশ করেন তিনি।

পাঁচজনের মৃত্যুদণ্ড বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায়
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
Next Article মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেওয়া হলো লালগালিচা সংবর্ধনা

Related Posts

আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার

জুনe ২১, ২০২৬

মোরেলগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জুনe ২১, ২০২৬

প্রেমিকার বাড়িতে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

জুনe ২১, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.