Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»খেলাধুলা»বাংলাদেশে খেলতে এসে বিরল রোগে আক্রান্ত হন এই ভারতীয় ক্রিকেটার
খেলাধুলা

বাংলাদেশে খেলতে এসে বিরল রোগে আক্রান্ত হন এই ভারতীয় ক্রিকেটার

অক্টোবর ২৪, ২০২৫

২০২২ সালে ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে করেছিলেন তিলক ভার্মা। সেই সফরে ব্যাটিংয়ের সময় আঙ্গুল নাড়াতে পারছিলেন না তিনি। সে সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিক আকাশ আম্বানি ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তৎকালীন সচিব জয় শাহ দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে সুস্থ হন তিলক। সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

২২ বছর বয়সী তিলক বলেন, ‘আইপিএলে নিজের প্রথম মৌসুমের পর স্বাস্থ্যগত সমস্যায় পড়ি। ফিট থাকতে চেয়েছি। কিন্তু আমার র‌্যাবডোমায়োলাইসিস ধরা পড়ে, যেটাতে পেশি ভেঙে যায়। তখন ঘরোয়ায় খেলে টেস্ট দলে জায়গা পাওয়ার লক্ষ্য ছিল।’

বাংলাদেশ সফরে দুটি চারদিনের ম্যাচ খেলেছিল ভারতীয় ‘এ’ দল। এর মধ্যে প্রথম চারদিনের ম্যাচে ১০০ বলে ৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছড়েন তিলক। কক্সবাজারে হওয়া সেই ম্যাচটি শেষ পর্যন্ত হয়েছিল ড্র। এই ম্যাচের পরই দ্রুত চিকিৎসা করাতে হয় তিলককে।

বিশ্বসেরার তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সেই সফরের স্মৃতিচারণ করে তিলক বলেন, ‘সেঞ্চুরি করার চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎই আমার চোখে পানি আসতে শুরু করে এবং আঙুল নাড়াতে পারছিলাম না। ব্যাটও তুলতে পারছিলাম না। সবকিছু পাথরের মতো নিশ্চল মনে হচ্ছিল। রিটায়ার্ড হার্ট হয়ে চলে আসতে হয় এবং আঙুল নড়াচড়া করাতে না পারায় গ্লাভস কাটতে হয়েছিল।’

‘আমাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলেছিলেন আর কয়েক ঘণ্টা দেরি করলেই পরিস্থিতি আরও খারাপ হতো। ইনজেকশন দেওয়ার সময় সুচ ভেঙে গিয়েছিল। খুব বাজে অবস্থা হয়েছিল সে সময়। মা ছিলেন আমার সঙ্গে’-যোগ করেন তিনি।

এই রোগে আক্রান্ত হওয়ার কারণও জানিয়েছেন তিলক। অতিরিক্ত অনুশীলনের পর রিকভারির জন্য যথেষ্ট সময়বের করেননি তিনি। তরুণ এই ক্রিকেটারের ভাষায়, ‘এমনকি বিশ্রামের দিনেও জিমে গিয়েছি। দুর্দান্ত ফিল্ডার ও সবচেয়ে ফিট খেলোয়াড় হতে চেয়েছিলাম। আইস বাথ নিয়েছি, কিন্তু সঠিকভাবে (শরীরের) ধকল পুষিয়ে ওঠাকে অবহেলা করেছি। মাংসপেশির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং তা ভেঙে যায়। স্নায়ুগুলোও খুব অনমনীয় হয়ে ওঠে।’

উল্লেখ্য যে, র‍্যাবডোমায়োলাইসিস একটি গুরুতর শারীরিক অবস্থা, যেখানে পেশির টিস্যু দ্রুত ভেঙে গিয়ে ক্ষতিকর উপাদান রক্তে মিশে যায়। এতে কিডনির ক্ষতি হতে পারে। এটি সাধারণত অতিরিক্ত পরিশ্রম, পানিশূন্যতা বা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ঘটে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleউপদেষ্টা মাহফুজ ও আসিফ কি নির্বাচনে অংশ নেবেন?
Next Article ইসরাইলের গোপন তথ্য ফাঁস করল ফিলিস্তিনিপন্থি হ্যাকার গ্রুপ

Related Posts

৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে ডিআর কঙ্গো

মে ১৯, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

মে ১৯, ২০২৬

ব্রাজিল দলে ফিরলেও নিশ্চিত নন নেইমার, মানতে হবে বিশেষ শর্ত

মে ১৯, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.