Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Hades Crack Fix Pre-Installed 100% Working Windows

জুলাই ১৬, ২০২৬

Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop

জুলাই ১৫, ২০২৬

MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Hades Crack Fix Pre-Installed 100% Working Windows
  • Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
Thursday, July 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»বিদেশে যাচ্ছে মঙ্গলবাড়িয়ার লিচু, ১২ কোটি আয়ের সম্ভাবনা
সারাদেশ

বিদেশে যাচ্ছে মঙ্গলবাড়িয়ার লিচু, ১২ কোটি আয়ের সম্ভাবনা

মে ১৯, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়ার সুমিষ্ট ও রসালো লিচু এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। মৌসুম শুরু হতেই উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে জমে উঠেছে লিচুর বেচাকেনা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ক্রেতা ভিড় করছেন এই গ্রামে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এই অঞ্চলের লিচুকে ঘিরে প্রায় ১২ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।

শুধু মঙ্গলবাড়িয়াই নয়, কুমারপুর, নারান্দী ও হোসেন্দী গ্রামের অনেক চাষিও লিচু চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। রসালো, সুগন্ধি ও অনন্য স্বাদের কারণে মঙ্গলবাড়িয়ার লিচুর সুনাম এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের মতে, এই লিচুর রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। আকারে বড়, আকর্ষণীয় গোলাপি রঙের এবং আগাম জাতের এই লিচুর বিচি ছোট হওয়ায় শাঁস বেশি থাকে, যা ক্রেতাদের কাছে একে আরও জনপ্রিয় করে তুলেছে।

সরেজমিনে দেখা যায়, গ্রামটির অধিকাংশ বাড়ির আঙিনা ও আবাদি জমিতে লিচুগাছ রয়েছে। অনেক বাড়িতে ১০ থেকে ২০টি পর্যন্ত গাছ দেখা যায়, যেগুলোতে থোকায় থোকায় ঝুলছে পাকা লিচু।

প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এসে লিচু কিনছেন। কেউ কেউ বাগানে ঘুরে ছবি তুলে স্মৃতিও ধরে রাখছেন।

স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে, ব্রিটিশ আমলে চীন থেকে আনা কয়েকটি লিচুর চারা প্রথমে মঙ্গলবাড়িয়া গ্রামে রোপণ করা হয়। সেখান থেকেই এই জাতের লিচুর চাষ শুরু হয়, যা পরে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে।

বর্তমানে বাজারে এই লিচুর ব্যাপক চাহিদা রয়েছে। আকার ও মানভেদে ১০০টি মাঝারি লিচু ৩০০ থেকে ৪০০ টাকায় এবং বড় লিচু ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষিরা জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে বাদুড় ও পাখির আক্রমণ থেকে ফল রক্ষা করতে রাত জেগে বৈদ্যুতিক বাতি, টিনের শব্দযন্ত্র ও ভেঁপু ব্যবহার করে বাগান পাহারা দিতে হচ্ছে।

মঙ্গলবাড়িয়ার লিচু ব্যবসায়ী হুমায়ুন কবীর বলেন, “এ বছর সময়মতো বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে এবং বিক্রিও ভালো হচ্ছে। আমি এবার ৫০০টি লিচুগাছ অগ্রিম কিনেছি। আশা করছি প্রায় এক কোটি টাকার লিচু বিক্রি করতে পারব।”

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম জানান, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সঠিক পরিচর্যার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। প্রায় ৮ থেকে ৯ হাজার গাছে ফল এসেছে, যেখান থেকে মোট প্রায় ১২ কোটি টাকার লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, দেশসেরা এই লিচুকে ‘জিআই পণ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

১২ কোটি আয়ের সম্ভাবনা বিদেশে যাচ্ছে মঙ্গলবাড়িয়ার লিচু
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleবিএনপি-জামায়াত নেতাকর্মীদের ঘেরাওয়ে সেতুমন্ত্রী
Next Article তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান চরফ্যাশনে

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.