Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»বিষপানের ১৭ দিন পর সাংবাদিক জামালের মৃত্যু
জাতীয়

বিষপানের ১৭ দিন পর সাংবাদিক জামালের মৃত্যু

অক্টোবর ৮, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বিষপানের ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক জামাল উদ্দিন (৫০)। তিনি শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘আজকালের খবর’ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রায় ১৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মৃত্যুর কাছে হার মানেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামাল উদ্দিন উপজেলা রাজবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে দীর্ঘ ১৭ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর গত ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে বিষপানের বিষয়টি উল্লেখ করে শাহবাগ থানাকে অবহিত করে। শাহবাগ থানা থেকে শ্রীপুর থানাকে বিষয়টি তদন্তের জন্য একটি বার্তা পাঠানো হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল লতিফ জানান, শাহবাগ থানা থেকে পাওয়া বার্তার ভিত্তিতে আমরা জানতে পারি, সাংবাদিক জামাল উদ্দিন বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্তে গিয়ে জানতে পাই, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে তার পৈতৃক বাড়িতে বিষপান করেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৫ অক্টোবর পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জামাল উদ্দিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরদিন ৬ অক্টোবর, দুই দফা জানাজা শেষে তাকে রাজেন্দ্রপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তবে জামাল উদ্দিনের বিষপানের বিষয়টি তার পরিবার দীর্ঘ ১৭ দিন গোপন রেখেছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে, যা স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। তবে জামাল উদ্দিনের বিষপানে আত্মহত্যার কারণ সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেনি।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপ্রথম ফুটবলার হিসেবে রোনালদোর ইতিহাস
Next Article কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে সাত সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সংসদে জবাব দিলেন মন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.