Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»মাদকের টাকার জন্য মা-ছেলেকে হত্যা
সারাদেশ

মাদকের টাকার জন্য মা-ছেলেকে হত্যা

অক্টোবর ১৯, ২০২৫

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর মা ও ছেলেকে কুপিয়ে হত্যা ঘটনার রহস্য উন্মোচিত হয়েছেন। মাদক কেনার টাকা সংগ্রহে মোটরসাইকেল হাতিয়ে নিতেই প্রায় এক মাস আগে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। 

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি। পরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আসামিরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার একডালা গ্রামের মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৮), একই এলাকার আব্দুল জলিলের ছেলে প্রধান আসামি ও নিহত গৃহবধূর মামাতো ভাই শাহিনুর রহমান জিসান (১৯) এবং শহিদুল ইসলামের ছেলে মো. সৈকত।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর বাসায় হানা দেয় আসামিরা। তারা প্রবাসীর স্ত্রী রানী বেগম (৪০) ও বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইমরান হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করে। এরপর তারা ইমরানের ব্যবহৃত মোটরসাইকেল ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়।

শিবগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তিন আসামির অবস্থান নিশ্চিত করে। ১৫ অক্টোবর ঢাকার আশুলিয়া পূর্ব নরসিংহপুর এলাকা থেকে আসামি মাহি ইসলামকে গ্রেফতার করা হয়। চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তিতে নওগাঁ সদরের একটি গ্যারেজ থেকে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

এছাড়া তার দেওয়া তথ্যে ১৮ অক্টোবর রাতে ঢাকার খিলক্ষেত ডুমনি বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহিনুর রহমান জিসান ও মো. সৈকতকে গ্রেফতার করা হয়। 

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহিন জানান, চাঞ্চল্যকর মা-ছেলের হত্যা মামলার তিন আসামি আত্মগোপনে ছিল। তারা ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকার মাজার ও অন্যান্য এলাকায় শ্রমিকের কাজ করছিল। গ্রেফতার তিনজন রোববার সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। স্বীকারোক্তিতে তারা মা ও ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন। 

তারা বলেন, মাদকের টাকা সংগ্রহ ও ঋণের বোঝা থেকে মুক্ত হতে এ ঘটনা ঘটিয়েছে। 

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে
Next Article যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে ইসরাইল

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.