Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»জাতীয়»মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু
জাতীয়

মেট্রোরেলের বিয়ারিং প্যাড স্থাপনের কাজ শুরু

অক্টোবর ২৬, ২০২৫

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক পথচারীর মৃত্যুর আড়াই ঘণ্টা পর নতুন করে বিয়ারিং প্যাড বসানোর কাজ শুরু হয়েছে।

রোববার বিকাল ৩টার দিকে মেরামতের কাজ শুরু হয়।  এ সময় জাপান ও বাংলাদেশের প্রকৌশলীদের ঘটনাস্থলে ক্রেনের সাহায্যে কাজ করতে দেখা যায়। দুর্ঘটনাস্থলে এখনো উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

অনুসন্ধানে জানা যায়, রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে ২০২০ সালেই প্রশ্নে উঠেছিল। বুয়েটের পরীক্ষায় দেখা যায়, প্রকল্পের উত্তরা-আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের একটি অংশ মানোত্তীর্ণ নয়।

বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয় পিয়ার ও উড়ালপথের সংযোগস্থলে, যা পুরো কাঠামোর স্থায়িত্ব ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো সরবরাহ করেছিল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি। মান খারাপ প্রমাণিত হওয়ায় নতুন প্যাড আমদানি করতে হয়, ফলে প্রকল্পের সময়সূচিতে বিলম্ব ঘটে।

২০২০ সালের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের প্যাকেজ ৩ ও ৪–এর নির্মাণকাজে নিম্নমানের প্যাড সরবরাহের ঘটনা ঘটে। এ অংশের দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার, যার মধ্যে আট কিলোমিটার উড়ালপথ স্থাপন শেষ হয়। অবশিষ্ট অংশে ব্যবহারের কথা ছিল এসব প্যাডের।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে পরীক্ষা শেষে একাধিক প্যাডকে মানহীন ঘোষণা করা হয়। তখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সভাতেও বিষয়টি আলোচনায় আসে। তারা জানায়, বিয়ারিং প্যাড সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয়েছে এবং বরাদ্দের একটি অংশ অব্যবহৃত রয়েছে।

প্রকৌশলীদের মতে, বিয়ারিং প্যাড অনেকটা কুশনের মতো কাজ করে। এটি যানবাহনের চাপ পিয়ারের ওপর সমানভাবে ছড়িয়ে দেয়, ফলে ঝাঁকুনি কম হয় এবং কাঠামো দীর্ঘস্থায়ী থাকে। বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালট্যান্টস (বিআরটিসি)-এর পরিচালক ড. সামছুল হক বলেন, ‘বিয়ারিং প্যাডের মান খারাপ হলে কাঠামোগত ত্রুটি দেখা দিতে পারে, চলাচলের সময় ঝাঁকুনি অনুভূত হবে এবং পিয়ারের ভিত্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

তিনি আরও জানান, নির্দিষ্ট সময় পর বিয়ারিং প্যাড বদলানোর নিয়ম থাকলেও দেশে এ প্রথা অনুসরণ করা হয় না।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বুয়েট কিছু প্যাডকে মানহীন বললেও অন্যান্য পরীক্ষায় সেগুলো মানসম্মত পাওয়া গিয়েছিল। তবুও নিরাপত্তার স্বার্থে সেগুলো পরিবর্তন করা হয়েছে।’

যদিও গত বছরের সেপ্টেম্বরে একটি বিয়ারিং প্যাড খুলে যাওয়ার পর অভিযোগ ওঠে, অদৃশ্য কারণে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডই ব্যবহার করা হয়। যখন অভিযোগ ওঠে তত দিনে পিয়ার–ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড বসিয়ে প্রায় আট কিলোমিটার উড়ালপথ বসানো হয়ে গেছে। কিন্তু পরে সেগুলো পরিবর্তন করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

মেট্রোরেল রাজধানীর খবর
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleযুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার বাণিজ্যচুক্তি সই
Next Article ফতুল্লা বিসিকে সংস্কার কাজের সময় বিস্ফোরণ, দগ্ধ ৬

Related Posts

মধ্যরাতে চার অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ২০, ২০২৬

মায়ের জন্মের ১০ মাস আগেই পৃথিবীতে এলেন মেয়ে

মে ২০, ২০২৬

গ্যাস খাতে স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.