Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

FL Studio Crack for PC [Clean]

আগস্ট ২৯, ২০২৬

The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version

আগস্ট ২৯, ২০২৬

Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026

আগস্ট ২৮, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • FL Studio Crack for PC [Clean]
  • The Outer Worlds 2 Full Unlocked FitGirl Repack GOTY Windows Version
  • Divinity: Original Sin 2 Full Unlocked Pre-Installed All DLCs for PC 2026
  • Assassin’s Creed Mirage Deluxe Edition Desktop
  • MS Office Enterprise E5 Super-Lite Build Updated .tо𝚛𝚛еnt
Saturday, August 29
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»লিবিয়া তহবিল কেলেঙ্কারিতে ৫ বছরের সাজা, কারাগারে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

লিবিয়া তহবিল কেলেঙ্কারিতে ৫ বছরের সাজা, কারাগারে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট

অক্টোবর ২২, ২০২৫
সংগৃহীত ছবি

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মঙ্গলবার (২১ অক্টোবর) প্যারিসের লা সান্তে কারাগারে তার পাঁচ বছরের সাজা ভোগ শুরু করেছেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্স শাসন করা এই রক্ষণশীল নেতা লিবিয়া থেকে অবৈধভাবে নির্বাচনী তহবিল নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

রয়টার্স জানিয়েছে, ৭০ বছর বয়সী সারকোজি কারাগারে যাওয়ার আগে স্ত্রী কার্লা ব্রুনির হাত ধরে বাড়ি থেকে বের হন। পথে সমর্থকেরা ফরাসি জাতীয় সংগীত গেয়ে তাঁর প্রতি সমর্থন জানায়।

কারাগারের ফটকের সামনে পৌঁছে স্ত্রীর কাছ থেকে বিদায় নেন তিনি। মুখে কিছু না বললেও, স্ত্রীর চোখে তাকিয়ে সামান্য মাথা নেড়ে ইঙ্গিত দেন সারকোজি। তখন ব্রুনি ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর সারকোজিই প্রথম ফরাসি প্রেসিডেন্ট, যিনি কারাগারে প্রবেশ করলেন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সারকোজি সামাজিক মাধ্যম এক্স (X)-এ লিখেছেন, “আজ একজন সাবেক প্রেসিডেন্ট নয়, একজন নির্দোষ মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে।”

তিনি দাবি করেন, এটি ‘প্রতিশোধ ও ঘৃণার’ ফলাফল।

২০১১ সালের আরব বসন্তের সময় নিহত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে ২০০৭ সালের নির্বাচনে কোটি কোটি ইউরো তহবিল নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই সারকোজির পিছু ছাড়েনি। আদালতের রায়ে বলা হয়, সারকোজি ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে অবৈধ তহবিল সংগ্রহের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে সরাসরি অর্থ গ্রহণের প্রমাণ মেলেনি।

আইনজীবীরা ইতিমধ্যে আগাম মুক্তির আবেদন করেছেন এবং আশা করছেন, বড়দিনের আগেই তিনি মুক্তি পেতে পারেন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারকোজিকে একটি বিচ্ছিন্ন কক্ষে রাখা হবে, যেখানে টেলিফোন ও টেলিভিশনের সুযোগ থাকবে।

কারাগারে প্রবেশের সময় সারকোজি জানান, তিনি সঙ্গে নিচ্ছেন তিনটি বই—এর একটি আলেক্সান্দ্রে দ্যুমার ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’, যেখানে এক নিরপরাধ মানুষের কারাবাস ও প্রতিশোধের গল্প রয়েছে।

এই সাজা ফ্রান্সের রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। সমর্থকেরা বলছেন, সারকোজি অপরাধী নন—এটি বিচারব্যবস্থার রাজনৈতিক প্রতিশোধ। বিশ্লেষকদের মতে, এই রায় প্রমাণ করে যে ফ্রান্স এখন ‘অভিজাতদের অপরাধেও শাস্তির আওতায়’ আনতে প্রস্তুত।

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট লিবিয়া তহবিল কেলেঙ্কারি
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসেনা কর্মকর্তাদের আনা হয়েছে ট্রাইব্যুনালে
Next Article মঞ্চে মাদক সেবনের অভিযোগ প্রিয়াংকার ভাসুরের বিরুদ্ধে

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

২০০ কোটি টাকা নিয়ে কাতার পালিয়েছে জহির উদ্দিন রাসেল; নিঃস্ব ১৫০০ পরিবার।

আগস্ট ১৪, ২০২৬ দুর্নীতি

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.