Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop

জুলাই ১৫, ২০২৬

MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script

জুলাই ১৫, ২০২৬

Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • Spider-Man 2 Full Unlocked ElAmigos Release Crash Fix Desktop
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
Thursday, July 16
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»অন্যান্য»শিক্ষাঙ্গন»শপথ নিলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা
শিক্ষাঙ্গন

শপথ নিলেন রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা

অক্টোবর ২৬, ২০২৫

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। রোববার (২৬ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব তাদের শপথবাক্য পাঠ করান।

এদিন হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরাও শপথ গ্রহণ করেন। হল সংসদের প্রতিনিধিদের নিজ নিজ হল প্রাধ্যক্ষ শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান। 

শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করা হয়। এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হামিদ।

তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পরে অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সফলভাবে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করে কমিশন একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশাবাদী নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধ থাকবেন। তারা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্য অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শপথ পাঠ শেষে উপাচার্য নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।  

গত ১৬ অক্টোবর এ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) হন সাবেক সমন্বয়ক ও ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। এছাড়া রাকসুর ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা জয়ী হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকসু প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামসহ নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleসড়কে প্রাণ গেল মা–ছেলের
Next Article ২২ লাখ টাকা নিয়ে উড়ে গেল ‘উড়াও বাংলাদেশ’

Related Posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

জুলাই ১৪, ২০২৬

রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

জুলাই ১, ২০২৬

বৃহস্পতিবার থেকে এইচএসসি, প্রশ্নপত্রে থাকছে সারা দেশে একরূপতা

জুলাই ১, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.