Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»আন্তর্জাতিক»শাটডাউন: আইনপ্রয়োগকারী সংস্থার কর্মীদের বেতনের বিকল্প উৎস খুঁজছে ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

শাটডাউন: আইনপ্রয়োগকারী সংস্থার কর্মীদের বেতনের বিকল্প উৎস খুঁজছে ট্রাম্প প্রশাসন

অক্টোবর ১৫, ২০২৫

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির দ্বন্দ্ব দুই সপ্তাহে পা দিয়েছে।

শিগগির এই অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনা না থাকায় ট্রাম্প প্রশাসন জরুরি সেবা হিসেবে বিবেচিত আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বেতনের বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি।

বেতনের বিকল্প উৎস
ডেমোক্র্যাটদের দাবিতে কান না দিয়ে প্রশাসনকে ফেডারেল সরকারের খরচ জোগানোর বিকল্প উপায় খুঁজতে বলেছেন ট্রাম্প।

রোববার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম জানান, তার বিভাগে কিছু ‘অভিনব’ সমাধান খুঁজে পেয়েছে। যার ফলে কোস্ট গার্ডের সদস্যদের বেতন অব্যাহত থাকবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি নোয়েম।

পাশাপাশি, সরকারি কর্মকর্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি অব্যাহত রাখার জন্যেও কর্মীদের বেতনের বিকল্প উৎস খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছেন।

নারী ও শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করে এমন একটি কর্মসূচি এর অন্তর্ভুক্ত।

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পেন্টাগনের জন্য বরাদ্দ তহবিল থেকে সেনাবাহিনীর সদস্যদের বেতন দেওয়া হবে।

আইন প্রয়োগকারী সংস্থার সব কর্মকর্তার বেতন দিতে কি পরিমাণ অর্থ প্রয়োজন, সেটা স্পষ্ট নয়।

ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের (ওএমবি) মুখপাত্র বিবিসির এক প্রশ্নের জবাবে জানান, তারা পেমেন্ট নিশ্চিত করতে বিকল্প উৎস খুঁজছেন।

সামরিক বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাও ‘জরুরি’ সেবাদাতা হিসেবে বিবেচিত এবং সরকারের প্রত্যাশা, বেতন না পেলেও তারা কাজ চালিয়ে যাবেন।

এ ধরনের সংস্থার মধ্যে আছে এফবিআই, মাদকদ্রব্য প্রয়োগ প্রশাসন (ডিইএ) এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

শনিবার ট্রাম্প ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ‘সব ধরনের তহবিল’ ব্যবহার করে ১৫ অক্টোবরের মধ্যে সামরিক বাহিনীর সকল সদস্যের বেতন পাওয়া নিশ্চিত করতে।

তবে কোন উৎস থেকে অর্থ আসবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

ওএমবি’র মুখপাত্র বিবিসিকে জানান, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করা তহবিল থেকে বেতন দেওয়া হবে। এই তহবিল দুই বছর কাজে লাগানো যাবে।

অষ্টম উদ্যোগ ব্যর্থ
গতকাল মঙ্গলবার আরও একবার ফেডারেল বাজেট পাস করার জন্য সিনেটে ভোটের আয়োজন করা হয়। চলতি বাজেটের অনুমোদন নেওয়ার জন্য এটা ছিল অষ্টম উদ্যোগ।

এবার রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেটের বিপক্ষে ৪৯ ও পক্ষে ৪৫ ভোট পড়ে। যার ফলে বাজেটটি পাস হয়নি।

শাটডাউন শুরুর পর থেকে ফেডারেল সরকারের কর্মীদের মধ্যে মোট ৪০ শতাংশের বেতন বিলম্বিত হয়েছে অথবা তাদেরকে বেতন না দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে। সংখ্যায় তারা সাড়ে সাত লাখের মতো।

এখন পর্যন্ত সাত দপ্তর থেকে চার হাজার কর্মী ছাঁটাই করেছে প্রশাসন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়েছেন, শাটডাউন অব্যাহত থাকলে পরিস্থিতি ‘মর্মান্তিক’ হয়ে উঠবে এবং আরও অনেকের চাকরি চলে যাবে।

ডেমোক্র্যাটিক পার্টি ডোনাল্ড ট্রাম্প শাটডাউন
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleটুথপেস্ট, খাবার, খেলনা: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান
Next Article ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২০

Related Posts

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

জুলাই ১৪, ২০২৬

অবৈধ প্রবাসীদের কড়া বার্তা দিল সৌদি আরব

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.