Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script

জুলাই ১৫, ২০২৬

Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements

জুলাই ১৫, ২০২৬

Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup

জুলাই ১৫, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • MS Office 2016 ARM Patched One-click Setup Russian Tiny [Atmos] Auto-Install Script
  • Microsoft 365 x64-x86 Fully Activated Mega newest Release without System Requirements
  • Setup gemma-4-12B-it-QAT-GGUF Zero Config Direct EXE Setup
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»পরবাস»শামুক ধরার উৎসবে মুখর মালয়েশিয়ার পান্তাই ক্লেবাং সৈকত
পরবাস

শামুক ধরার উৎসবে মুখর মালয়েশিয়ার পান্তাই ক্লেবাং সৈকত

অক্টোবর ২০, ২০২৫

মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কার জনপ্রিয় বিনোদন কেন্দ্র পান্তাই ক্লেবাং সৈকত গত এক সপ্তাহে যেন এক উৎসবমুখর স্থানে পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের পর শত শত মানুষ সেখানে ভিড় করছেন— হাতে জাল, স্কুপ বা কেবল খালি হাতে কাদামাটির মধ্যে নেমে শামুক ধরছেন আনন্দ-উল্লাসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শামুকের প্রাচুর্যের খবর ছড়িয়ে পড়ার পর সৈকতের পরিবেশে তৈরি হয়েছে এক ধরনের ‘শামুক উৎসব’। নিম্ন জোয়ারের সময় কাদা ও বালির নিচে শামুক খোঁজার এ অভিযান এখন রীতিমতো পারিবারিক আনন্দে পরিণত হয়েছে।

অনেকেই জানান, এ অভিযানে কেউ খালি হাতে ফিরছেন না।

বর্তমানে বাজারে শামুকের দাম কিলোগ্রামপ্রতি ১০ থেকে ১৮ রিঙ্গিত হওয়ায় স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের আগ্রহ আরও বেড়েছে।

কাম্পুং সুংগাই পুতাত, বাতু বেরেন্দাম এলাকার ২৯ বছরের শিশুসেবিকা রোসজানা জোহারি বলেন, ভিডিওতে এত শামুক দেখে আমি অবাক হয়েছিলাম। দামও অনেক বেশি, তাই সুযোগ হাতছাড়া করতে চাইনি। সব শামুকই টাটকা ও মোটা। এগুলো দিয়ে পুরো সপ্তাহজুড়ে সাম্বল কেরাং, রেনদাং কেরাংসহ নানা খাবার তৈরি করা যাবে।

তিনি জানান, রোববার সকাল ৭টায় সৈকতে পৌঁছে একাই দুই কিলোগ্রামের বেশি শামুক সংগ্রহ করেছেন।

আরেক দর্শনার্থী তানজুং মিনিয়াক এলাকার বাসিন্দা সালিমাহ তাইব (৪৪) বলেন, নিজের হাতে শামুক ধরার আনন্দ একেবারেই আলাদা। কাদা আর রোদে ভিজে গেলেও আমরা খুশি, কারণ ফলন ভালোই হয়েছে।

মারিয়াম ইয়াহিয়া (৫০), সুংগাই হিতাম, তানজুং ক্লিং থেকে এসেছেন। তিনি নিজের পোশাক ব্যবসা থেকে একদিন ছুটি নিয়ে এই শামুক শিকার অভিযানে যোগ দেন। তিনি বলেন, এমন পরিবেশ খুব কমই দেখা যায়। একবার খোঁজা শুরু করলে বুঝতেই পারো না কখন স্কুপ ভর্তি হয়ে গেল!

লাম সুই কি (৫৩) ও তার স্ত্রী গাও চুন ইয়ান (৫০), পোকোক মাঙ্গা থেকে এসেছেন। তারা মূলত সামাজিক মাধ্যমে দেখে উৎসবটি দেখতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেরাও শামুক ধরার আনন্দে যোগ দেন।

রাজ্যের আবাসন, স্থানীয় সরকার, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সিনিয়র নির্বাহী কাউন্সিলর দাতুক রাইস ইয়াসিন বলেন, যদি এই শামুকের প্রাচুর্য দীর্ঘদিন থাকে, তবে রাজ্য সরকার এটিকে নতুন একটি পর্যটন আকর্ষণ হিসেবে প্রচারের পরিকল্পনা নিতে পারে। পান্তাই ক্লেবাং আগে থেকেই সপ্তাহান্তে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। তাই এ ঘটনাকে ঘিরে নতুন ধরনের ইকো-ট্যুরিজম উদ্যোগ নেওয়া যেতে পারে।

এদিকে রাজ্য মৎস্য অধিদপ্তরের পরিচালক সাউফি আফফানদি তালিব জানিয়েছেন, এখন পর্যন্ত সৈকত থেকে সংগ্রহ করা শামুক খাওয়ার ফলে কোনো বিষক্রিয়ার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, যদিও শামুকগুলো খাওয়ার উপযোগী বলেই ধারণা করা হচ্ছে, তবুও আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছি। জনগণকে পরামর্শ দিচ্ছি যেন কাঁচা বা আধা-সেদ্ধ না খেয়ে ভালোভাবে রান্না করে খান।

তিনি আরও সতর্ক করেন, জোয়ারের সময়সীমা ও কাদার গভীরতা সম্পর্কে সতর্ক না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। মানুষকে সব সময় সতর্ক থাকতে হবে, কারণ হঠাৎ জোয়ার এলে তা প্রাণঘাতী হতে পারে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleহ্যাকার গ্রুপ ‘মিস্টিরিয়াস এলিফ্যান্টের’ টার্গেটে বাংলাদেশ
Next Article সেই বাংলাদেশি পর্নো তারকা যুগল নিয়ে যে তথ্য দিল সিআইডি

Related Posts

মালয়েশিয়ায় সাজা শেষে ১৮০ বিদেশি বন্দি নিজ দেশে প্রত্যাবাসন

জুনe ২২, ২০২৬

কুয়ালালামপুরে বিরল ঠাণ্ডা, কুয়াশাচ্ছন্ন সকাল উপভোগ নগরবাসীর

অক্টোবর ২৩, ২০২৫
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.