Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»বিনোদন»সমালোচনার মুখে মাধুরী দীক্ষিত
বিনোদন

সমালোচনার মুখে মাধুরী দীক্ষিত

নভেম্বর ৫, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ষাটের কোঠায় আজও মঞ্চে উঠলে দ্যুতি ছড়ান। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা তাকে দিয়েছে ‘এভারগ্রিন’ তকমা। তাই দেশের গণ্ডি পেরিয়ে কানাডাতেও তাকে নিয়ে উন্মাদনার পারদ ছিল তুঙ্গে। সম্প্রতি কনসার্ট শোতে সময়মতো পৌঁছাতে না পারায় তার পেশাদারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 

আর এ দেরির কারণেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে তার এই কনসার্ট বয়কটের দাবিও তুলেছেন ক্ষুব্ধ দর্শক-অনুরাগীরা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মাধুরী দীক্ষিতের কানাডা শোর বেশ কিছু ভিডিও, যেখানে দর্শক-অনুরাগীদের ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে। ক্ষিপ্ত দর্শকরা প্রশ্ন তুলেছেন— কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে? আবার কেউ কেউ বলেন, ভীষণই খারাপ ব্যবস্থাপনা এবং টাকা নষ্ট, সময়ের অপচয়।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন— কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে একেকটা গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কেমন শো? অনেক দর্শক এই শো-কে ‘অত্যন্ত খারাপ’ আখ্যা দিয়ে টিকিটের টাকা ফেরতের দাবিও তুলেছেন।

এখানেই শেষ নয়; অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কারণে আয়োজক কনসার্টের উদ্যোক্তারাও পড়েছেন চরম সমালোচনার মুখে। তাদের বিরুদ্ধেও অনুষ্ঠান ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রী মাধুরী দীক্ষিতের এ ঘটনায় অভিনেত্রী নেহা কক্করের মেলবোর্ন কনসার্ট বিতর্ককে আরও উসকে দিল। তবে কনসার্টের সেই পরিস্থিতিতে মাধুরীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার এ নীরবতা কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।

বলিউড
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleডেটিং অ্যাপে যেভাবে মামদানির সঙ্গে পরিচয় হয়েছিল তার স্ত্রীর
Next Article সালমানের ওপর রুষ্ট বিজেপি নেতা

Related Posts

মেয়েকে ছাড়া বাঁচা কঠিন—শর্মিলা ঠাকুর-এর হৃদয়বিদারক কথা

মে ১৭, ২০২৬

অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যু

মে ১৬, ২০২৬

মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

মে ১০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.