Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»স্বাস্থ্য»সাত অধিদপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে ৩টি
স্বাস্থ্য

সাত অধিদপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে ৩টি

অক্টোবর ২৪, ২০২৫

স্বাস্থ্য খাতে আসছে বড় পরিবর্তন। সাতটি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে তিনটি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে ‘চিকিৎসাসেবা অধিদপ্তর’। এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা এই দুই বিভাগ এক করারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই খাতে সংস্কারের জন্য বড় উদ্যোগ নেওয়া হয়। তারই আলোকে বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা যুগান্তরকে জানান, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণাসহ স্বাস্থ্য খাতের পুরো কার্যক্রম চালাতে আছে সাতটি প্রতিষ্ঠান। এগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিউিট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল। যার প্রভাব পড়ত স্বাস্থ্য বিভাগের কাজে। ফলে এগুলো ভেঙে তিনটি অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নাম হবে চিকিৎসাসেবো অধিদপ্তর। দপ্তরটি দেশের সব হাসপাতালের কর্মপরিধি দেখভাল করবে। দ্বিতীয়টির নাম হবে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য অধিদপ্তর’। এটি প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। অন্যদিকে এমবিবিএস, বিডিএস (ডেন্টাল) ও নার্সিংসহ সব ধরনের চিকিৎসাসেবা ও গবেষণার দায়িত্বে থাকবে ‘স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর’।

এছাড়া ‘মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটেরি অথোরিটি’ নামকরণ করে আগের চেয়ে আরও শক্তিশালী করা হবে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে। ওষুধের পাশাপাশি কসমেটিসের বিষয়টি দেখভাল করবে এই প্রতিষ্ঠান। ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়ন করা হবে হেলথ টেকেনোলজি অ্যাসেসমেন্ট ইউনিটে। এটি স্বাস্থ্য খাতের সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা কমিয়ে চিকিৎসাসেবা মানুষের দোরগোরায় পৌঁছাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিদপ্তর সংস্কার ও লোকবল বিন্যাস- সবকিছুর মূল হলো একজন মানুষ প্রয়োজনের সময় যেন সব ধরনের সেবা পান। এটি নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। 

অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, স্বাস্থ্য খাতে কয়েক হাজার পদ আছে। গ্রেড মিলিয়ে এই পদগুলোকে অ্যালাইন করা একটি দীর্ঘ প্রক্রিয়া। ফলে নীতিগতভাবে সিদ্ধান্তে এক হয়ে উপর দিকে মার্জ হওয়ার বিষয়টি আমরা করে দিয়ে যাব। আশা করি এটি অনুমোদন হয়ে যাবে। এরপর পর্যায়ক্রমে গ্রেডগুলো মিলিয়ে দেখা হবে। মন্ত্রণালয় পর্যন্ত অনুমোদন হয়ে গেলে অধিদপ্তরগুলোতে অনুমোদন হতে বেশি সময় লাগবে না।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleআ.লীগ নেতাদের পিঠে ছালা বেঁধে নামার পরামর্শ রাশেদের
Next Article ইয়াবা-ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন তিন বন্ধু

Related Posts

চট্টগ্রামে আরও ২ শিশুর দেহে হাম শনাক্ত, মোট আক্রান্ত ৩৭

এপ্রিল ১৩, ২০২৬

বাংলাদেশে হাম পরিস্থিতির সর্বশেষ আপডেট

এপ্রিল ১১, ২০২৬

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

জানুয়ারি ১৬, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.