Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

How to Install z_image_turbo PC with NPU No Admin Rights

জুলাই ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ

জুলাই ১৪, ২০২৬

ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া

জুলাই ১৪, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • How to Install z_image_turbo PC with NPU No Admin Rights
  • যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান, ‘আগ্রাসন চললে খুলবে না হরমুজ
  • ক্যারিয়ারের ১৪ বছরে কেউ খারাপ প্রস্তাব দেওয়ার সাহস পায়নি,শবনম ফারিয়া
  • মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী
  • ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট
Wednesday, July 15
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»সাভারে সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৭
সারাদেশ

সাভারে সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৭

অক্টোবর ৩১, ২০২৫

সাভারের আশুলিয়ায় গুলাগুলির পর টানা দুই দফা সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এছাড়া বিকালে আশুলিয়ায় চলচ্চিত্র অভিনেতা মন্টুর বাড়িতে অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রভাব বিস্তার ও মাদক ব্যবসা পরিচালনা করছিল। বৃহস্পতিবার রাতে গাজীরচট এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলির শব্দে পুরো এলাকা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়।

প্রথম অভিযান: গাজীরচটে গ্রেফতার ৪

অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান মিঠুনের নেতৃত্বে পরিচালিত একটি চক্রের অস্ত্র ও মাদক ভান্ডার উন্মোচিত হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি পিস্তল ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তল কার্তুজ, ৪টি দেশি অস্ত্র (চাপাতি ও ছুরি), ১টি হকি স্টিক, ২টি ইলেকট্রিক শকার, ১৩টি মোবাইল ফোন, ৩টি ওয়াকিটকি, ৪ লিটার বিদেশি মদ, ৭০০ গ্রাম গাঁজা ও ৩,০৪০ পিস ইয়াবা।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মেহেদী হাসান মিঠুন (২৪), গাজীরচট, আশুলিয়া

২. মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), গাজীরচট, আশুলিয়া

৩. মো. জাহিদুল আলম (২৪), রাণীনগর, চাঁপাইনবাবগঞ্জ

৪. মাসুমা আক্তার রিয়া (২৩), মধ্য গাজীরচট, আশুলিয়া

আশুলিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সজিবুল ইসলাম যুগান্তরকে বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছিল। রাতভর অভিযান চালিয়ে আমরা তাদের গ্রেফতার করেছি এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছি। এসব আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দ্বিতীয় অভিযান: কান্দাইলে গ্রেফতার ৩

একই রাতে জামগড়া আর্মি ক্যাম্পের অপর একটি দল কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় অভিযান চালায়। ওই এলাকায়ও একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করছিল বলে সেনা সূত্র জানায়।

অভিযানে নায়ন আলী (১৮), বাবর হোসেন বাবলু (৪৫) ও মো. গোলাম রাব্বি (১৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, ২০০ গ্রাম গাঁজা, একটি দেশি অস্ত্র ও অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লে. কর্নেল সজিবুল ইসলাম বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করছিল। সেনা অভিযানে তাদের গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার জানান, সেনা ক্যাম্প থেকে মোট সাতজন আসামিকে অস্ত্র ও মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

পৃথক পুলিশ অভিযান: অভিনেতা মন্টু ও ছেলে আটক

এদিকে শুক্রবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় চলচ্চিত্র অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অভিনেতা মন্টু ও তার ছেলেকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি আবদুল হান্নান যুগান্তরকে জানান, মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুইটি সেনা অভিযান ও পুলিশের পৃথক অভিযানে আশুলিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা স্তিমিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীর মতে, এ ধরনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়মিত থাকলে সাভার-আশুলিয়া এলাকায় অপরাধ অনেকাংশে কমে আসবে।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleঐকমত্য কমিশনের প্রতিবেদনে অনৈক্যের সুর: শামা ওবায়েদ
Next Article সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা

Related Posts

মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

জুলাই ১৪, ২০২৬

২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন, শুক্রবার ভাঙছে নেসেট

জুলাই ১৪, ২০২৬

ফার্মের মুরগি’ মন্তব্যে ক্ষুব্ধ হাসনাত, শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করালেন

জুলাই ১৪, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.