Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা

জুনe ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

জুনe ২১, ২০২৬

অডিও বার্তার কয়েক ঘণ্টা পর গার্মেন্ট কর্মী নারীকে পিটিয়ে হত্যা

জুনe ২১, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা
  • ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু
  • অডিও বার্তার কয়েক ঘণ্টা পর গার্মেন্ট কর্মী নারীকে পিটিয়ে হত্যা
  • সিলেটে টানা বৃষ্টি পাহাড়ি ঢলে তলিয়ে গেছে একাধিক এলাকা
  • যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর
Sunday, June 21
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»সিলেটে টানা বৃষ্টি পাহাড়ি ঢলে তলিয়ে গেছে একাধিক এলাকা
সারাদেশ

সিলেটে টানা বৃষ্টি পাহাড়ি ঢলে তলিয়ে গেছে একাধিক এলাকা

জুনe ২১, ২০২৬

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে সাদাপাথর, জাফলংসহ কয়েকটি জনপ্রিয় পর্যটন এলাকা তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাদাপাথর ও বিছনাকান্দি এলাকায় আপাতত পর্যটক সমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাত থেকে পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সাদাপাথর ও বিছনাকান্দি পর্যটন এলাকায় পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারিসহ একাধিক নদীর পানি বাড়ছে। বিশেষ করে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিলেটের কোনো নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে সুরমা, কুশিয়ারা, গোয়াইন ও পিয়াইন নদীর একাধিক পয়েন্টে পানির স্তর বাড়ছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট।

একই নদীর সিলেট পয়েন্টে পানির সমতল ৯ দশমিক ৩০ মিটার, যেখানে বিপদসীমা ১০ দশমিক ৮০ মিটার। অর্থাৎ পানি এখনো বিপদসীমার প্রায় দেড় মিটার নিচে রয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কানাইঘাট এলাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার মধ্যে সর্বোচ্চ। একই সময়ে সিলেট শহর এলাকায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।

কুশিয়ারা নদীর অবস্থাও মিশ্র। শেওলা পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে কিছুটা কমেছে। তবে সবগুলো পয়েন্টেই পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে।

সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং স্থানীয় বৃষ্টিপাত অব্যাহত থাকলে সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে পানির স্তর আরও বাড়তে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

তলিয়ে গেছে একাধিক এলাকা সিলেটে টানা বৃষ্টি পাহাড়ি ঢলে
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleযুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর
Next Article অডিও বার্তার কয়েক ঘণ্টা পর গার্মেন্ট কর্মী নারীকে পিটিয়ে হত্যা

Related Posts

আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা

জুনe ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মৃত্যু

জুনe ২১, ২০২৬

অডিও বার্তার কয়েক ঘণ্টা পর গার্মেন্ট কর্মী নারীকে পিটিয়ে হত্যা

জুনe ২১, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.