Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»হাসিনার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সারাদেশ

হাসিনার রায়কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নভেম্বর ১৮, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় লক্ষ্মীপুরের রায়পুরে আনন্দ মিছিলের পর মিষ্টি বিতরণ করেছে এনসিপি, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় রায়পুর ট্রাফিক মোড় এলাকায় এনসিপি, জুলাই মঞ্চ, শিবির ও ছাত্রদল নেতারা মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। পরে তারা পৃথকভাবে ৫ শতাধিক নেতাকর্মীসহ আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন।

জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে নিহত ছাত্র ওসমান ও ঢাকায় নিহত দিনমজুর ফয়েজের স্বজনরা বলেছেন, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা। যাদের কারণে আমাদের পরিবারে দুই তাজা প্রাণসহ এত প্রাণহানি, তারা বিচার পেয়েছে—এটাই আমাদের সান্ত্বনা। ফাঁসি কার্যকর হোক। 

এ সময় এনসিপি, জুলাইমঞ্চ, শিবির ও ছাত্রদলের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে। মিষ্টি বিতরণের সময় নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার’ শ্লোগান দেন।

অন্যদিকে একই রায়ের প্রতি সন্তুষ্টি জানিয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূইয়া এবং জামায়াতের এমপি প্রার্থী একিউ এম মাস্টার রুহুল আমিনের সমর্থকরা। নেতারা রায়কে ‘ন্যায়বিচারের প্রতিফলন’ বলে মন্তব্য করেন। 

এদিকে রায়পুরের নেতাকর্মীরাও রায়ের প্রতি সন্তোষ জানিয়ে বলেছেন, ‎মানবতাবিরোধী অপরাধের বিচারই এই দেশের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল।‎ রায় ঘোষণার পর পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ও থানায় পুলিশ ও র্যাব সতর্ক অবস্থানে ছিল। 

উপজেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিদয়, এনসিপির কেন্দ্রীয় নেতা রাকিব হোসেন বাবু ও জুলাই মঞ্চের জেলার নেতা ওসমান গনি বলেন, ১৭ বছরের জমানো আঘাতের রায় আজকে এসেছে। আবরার ফাহাদ, বিডিআর হত্যাকাণ্ড, শাহবাগ কায়েম করা এবং সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড এগুলো এক-একটা ক্ষত, যার রায় আজ এসেছে। ১৬ কোটি মানুষের এখন একটাই ডিসিশন, তা শেখ হাসিনার ফাঁসি। আমার ব্যক্তিগত কথা বললে, আমার মতো শত শত পরিবার আছে যাদের নষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা চাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করা হোক।

Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleকাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
Next Article আজ সরকারি দফতরগুলোতে যাচ্ছে না হাসিনা-কামালের রায়ের কপি

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.