Close Menu
24 Hours Bangla
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

সম্পাদকীয়

মে ২১, ২০২৬

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬
Facebook YouTube WhatsApp
সর্বশেষ
  • সম্পাদকীয়
  • হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের
  • পশ্চিমবঙ্গে গরু কুরবানির পরিবর্তে ছাগল— ইমামের নতুন পরামর্শ
  • ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
বৃহস্পতিবার, মে ২৮
24 Hours Bangla24 Hours Bangla
Facebook YouTube WhatsApp
  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য
24 Hours Bangla
Home»সারাদেশ»১৫০ বছরের ঐতিহ্য নিয়ে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা
সারাদেশ

১৫০ বছরের ঐতিহ্য নিয়ে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা

মে ১৫, ২০২৬

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। ১৮৭৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভাকে সম্প্রসারিত করে নতুন সিটি করপোরেশন ঘোষণা করে সরকার গেজেট প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সরকার বিভাগ এ গেজেট প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশন গঠনের কথা জানানো হয়।

গেজেট অনুযায়ী, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(৩) অনুসারে বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকা যুক্ত করে নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে। এতে মোট ২১টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে।

নতুন সিটি করপোরেশনে বগুড়া পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফুলবাড়ি, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতিনগর, লতিফপুর, ফুলদীঘি ও বেতগাড়িসহ আরও কয়েকটি এলাকা।

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া হয়। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়া শেষে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, নতুন এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

এদিকে নতুন সিটি করপোরেশনের প্রশাসক বা ভবিষ্যৎ মেয়র পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের একাধিক নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বলে জানা গেছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার ও জাহাঙ্গীর আলম।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-ও নতুন সিটি করপোরেশনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।

তবে নতুন সিটি করপোরেশনের প্রশাসক বা ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।

১৫০ বছরের ঐতিহ্য নিয়ে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা
Share. Facebook WhatsApp Email Copy Link Telegram
Previous Articleপাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৮ সেনা
Next Article টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ডাকাত দলের এক সদস্য নিহত

Related Posts

হাসপাতালের ৮ তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মে ২০, ২০২৬

ঈদ শেষে ফুটপাত হকারমুক্ত রাখতে কঠোর অবস্থান প্রশাসনের

মে ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

মে ২০, ২০২৬
Add A Comment
Leave A Reply Cancel Reply

সর্বাধিক পঠিত

খন্দকার ফারাবি আহমেদ জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ অর্থনীতি

বাংলাদেশের বিজ্ঞাপন জগতে শেখ শুভর সৃজনশীল যাত্রা

জানুয়ারি ১৯, ২০২৬ বিনোদন

সোনার ভরিতে ফের বাড়লো দুই হাজার ৪০৩ টাকা

নভেম্বর ২৯, ২০২৫ বাণিজ্য

মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

অক্টোবর ১৩, ২০২৫ জাতীয়

ডাক্তার পরিচয়ের আড়ালে এক ভয়ঙ্কর খুনি তাপস রায়

জানুয়ারি ২৭, ২০২৬ অপরাধ
সাথে থাকুন
  • Facebook
  • Instagram
  • YouTube

Subscribe to Updates

সম্পাদক, মাসুদ হাসান

ঠিকানা

ঠিকানাঃ
ম্যাকয় ইন্টারন্যাশনাল,
গুলফেশা প্লাজা, মগবাজার,
৮ নং শহিদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক,
রমনা, ঢাকা ১২১৭

Facebook YouTube WhatsApp
সাবস্ক্রাইব

  • সর্বশেষ
  • হোম
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • কৃষি কথা
  • ডেভেলপমেন্ট
  • অন্যান্য
    • লাইফ স্টাইল
    • স্বাস্থ্য
    • অর্থনীতি
    • অপরাধ
    • আইন বিচার
    • চাকরি
    • ছবি
    • দুর্ঘটনা
    • দুর্নীতি
    • প্রবাস জীবন
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • সাহিত্য

Type above and press Enter to search. Press Esc to cancel.